1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এবার পর্দায় দেখা যাবে অন্যরকম মধুমিতাকে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ১৭১ সময় দর্শন
এবার পর্দায় দেখা যাবে অন্যরকম মধুমিতাকে, sbtv
মধুমিতা সরকার

টালিউডের তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। একের পর এক সিনেমায় নাম লেখাচ্ছেন তিনি। অভিনয় গুন আর সৌন্দর্যে লাখো দর্শকের মন জয় করেছেন এই নায়িকা।

এবার আরও একটি সিনেমায় নাম লেখিয়েছেন মধুমিতা।

সিনেমাটিতে তাকে দেখা যাবে ভিন্নভাবে। পুরুষতান্ত্রিক সমাজের নিয়ম ভাঙবেন তিনি। বিয়ের পরে মেয়েরা নিজের নামের সঙ্গে স্বামীর নামের অংশ বা বংশ পদবী যোগ করেন। কিন্তু এবার সে রিতি ভাঙবেন মধু। বিয়ের পর স্বামীর পদবী নিতে নারাজ তিনি।

যে সিনেমাটিতে মধুমিতা এই চরিত্রে অভিনয় করবেন সেই সিনেমাটির নাম ‘কুলের আচার’। এটি পরিচালনা করছেন সুদীপ দাস। সিনেমাটিতে বিক্রম চট্টোপাধ্যায়ের বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে মধুমিতাকে। শুক্রবার (২৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ঘোষণা দিয়েছেন নির্মাতা-শিল্পীরা।

সিনেমায় মধুমিতার চরিত্রের নাম ‘মিঠি’। আর বিক্রম হচ্ছেন ‘প্রীতম’। মিঠির শাশুড়ির চরিত্রে বহুদিন পর বড়পর্দায় পাওয়া যাবে ইন্দ্রাণী হালদারকে। সিনেমাটির কাহিনি-চিত্রনাট্য লিখেছেন পরিচালক সুদীপ দাস নিজেই।

এর গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘একটি মেয়ে বিয়ের পর ঠিক করে যে তার পদবি পাল্টাবে না। সে তার বাড়ির সারনেম-ই রাখবে। যেটা এই সময়ে দাঁড়িয়ে কেউ কেউ করে থাকেন। যদিও এর জন্য মেয়েদের অনেক কিছু অতিক্রম করতে হয়। এই অতিক্রম করার জার্নি নিয়েই কাহিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu