1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আজ ঢাকা-মালে বৈঠক

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ১৪৮ সময় দর্শন
আজ ঢাকা-মালে বৈঠক

ছয় দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল বুধবার মালদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর আমন্ত্রণে তিনি এ সফর করছেন।

এদিকে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর সঙ্গে আজ বৃহস্পতিবার দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিষয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মালেতে আজ বৈঠক শেষে দুই দেশ দু’টি চুক্তি ও দু’টি সমঝোতা স্মারক সই করতে পারে।

সম্ভাব্য চুক্তি দু’টি দ্বৈত কর পরিহার এবং বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের বিষয়ে। সম্ভাব্য সমঝোতা স্মারকগুলো বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) এবং দুই দেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা বিষয়ে।
এদিকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আজ বাংলাদেশ মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দেবে। দক্ষিণ এশিয়ার দেশ দু’টির মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে মালদ্বীপের চাহিদা অনুযায়ী সামরিক যানগুলো উপহার দেওয়া হচ্ছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

আরও পড়ুন:

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ বৃহস্পতিবার মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ এবং সে দেশের প্রধান বিচারপতি উজ আহমেদ মুতাসিম আদনান সৌজন্য সাক্ষাৎ করবেন। আজ বিকেলে প্রধানমন্ত্রী মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দেবেন।

এরপর আজ সন্ধ্যায় মালদ্বীপের প্রেসিডেন্ট আয়োজিত রাষ্ট্রীয় ভোজ সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সফর শেষে প্রধানমন্ত্রী আগামী সোমবার বিকেলে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu