সারাদেশের ন্যায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ২৬ শে ডিসেম্বর নাটোরের সিংড়া উপজেলার ১২ টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সিংড়া উপজেলার, ৬ নং হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামী লীগের, চলমান ২০ বছরের সভাপতি, গতবারের সফল চেয়ারম্যান, ও এবারের নির্বাচনের ঘোড়া মার্কা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী।
জনাব মাহবুব উল আলম, ৬ নং হাতিয়ান্দহ ইউনিয়নে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে, ইউনিয়নের বাঁকি কাজগুলো সম্পুর্ন করার লক্ষ্যে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি ওয়ার্ডের প্রতিটি গ্রামে গ্রামে ও প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ঘোড়া মার্কা প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেন তিনি।
সরেজমিনে গিয়ে দেখা যায় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে সঙ্গ দিচ্ছেন ঘোড়া মার্কা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী, মাহবুব উল আলম কে।
ভোটার ও জনসাধারনরা মনে প্রানে পুনরায় চেয়ারম্যান হিসেবে মাহবুব উল আলমের ঘোড়া মার্কা প্রতীকের বিজয় আশা করছেন।
অনেকেই কিছু কথা ব্যাক্ত করে বলেন আমাদের ৬ নং হাতিয়ান্দহ ইউনিয়নে, সুশাসন, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, পাকা রাস্তা, বিদ্যুৎ, সরকারী সকল অনুদান, জনসাধারনের মাঝে সঠিক ভাবে গত পাঁচ বছরে তিনি, সঠিক ভাবে জনগণের মাঝে বন্টন করেছেন।
জনাব মাহবুব উল আলম বলেন, ৬ নং হাতিয়ান্দহ ইউনিয়ন বাসীর পাশে আমি, সব সময়, ছিলাম, আছি, থাকবো, জনগণের আস্থার সেবক হিসেবে।