1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় আগুনে ৪ দোকান পুড়ে ছাই

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ১৬০ সময় দর্শন
গলাচিপায় আগুনে ৪ দোকান পুড়ে ছাই

পটুয়াখালীর গলাচিপায় আগুনে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাত ৪টার দিকে উপজেলার উলানিয়া বন্দরের বালুর মাঠে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুনে সায়েম ও জালালের দুটি মাছের গদি, আবুল হোসেনের মুদি ও চায়ের দোকান এবং স্বপন দেবনাথের স্যানিটারি ল্যাট্রিনের রিং স্লাবের দোকান পুড়ে যায়। এ ঘটনায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি। উলানিয়া বন্দরের সাবেক ইউপি সদস্য মো. জসিম মিয়া জানান, সোমবার দিবাগত রাত ৪টার দিকে বালুর মাঠে স্থানীয়রা আগুন দেখে ডাক-চিৎকার করে।

পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানান উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। তিনি বলেন, আগুনে পুড়ে যাওয়া দোকান মালিকদের সরকারি টিন ও নগদ অর্থ প্রদান করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu