1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

প্রার্থীকে লাঞ্ছিত করায় রাঙ্গাবালীতে প্রতিদ্বন্দ্বীর সমর্থকের কারাদণ্ড

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ১৮৪ সময় দর্শন
প্রার্থীকে লাঞ্ছিত করায় রাঙ্গাবালীতে প্রতিদ্বন্দ্বীর সমর্থকের কারাদণ্ড

আচরণবিধি ভঙ্গ করে এক প্রার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অপরাধে পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক সোহাগ খান (৪০) নামে একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাত সাড়ে ১২টায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের হরিদ্রাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত সোহাগ খান ওই গ্রামের মৃত হারুন খানের ছেলে।
জানা গেছে, ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মো. কামাল পাশাকে (ফুটবল মার্কা) তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শুকুর খলিফার (মোরগ মার্কা) সমর্থক সোহাগ খান শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং পেশিশক্তি ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করে।

এমন খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত সোহাগকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান সোহাগ হাওলাদার বলেন, সোহাগ খান নামে একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাত দিনের জেল দেওয়া হয়।

তিনি মূলত ফুটবল প্রার্থী কামাল পাশাকে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগে হেনস্তা ও লাঞ্ছিত করে। পরে রাত সাড়ে ১২টায় রিটার্নিং অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ওসি ঘটনাস্থলে পৌঁছে এ দণ্ড প্রদান করা হয়।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu