1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

র‍্যাব ও পুলিশের প্রশংসা করে যুক্তরাষ্ট্রের সর্বশেষ মূল্যায়ন যথার্থ :তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ১৪৬ সময় দর্শন
র‍্যাব ও পুলিশের প্রশংসা করে যুক্তরাষ্ট্রের সর্বশেষ মূল্যায়ন যথার্থ :তথ্যমন্ত্রী

জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশের র‍্যাব ও পুলিশ বাহিনীর প্রশংসা করে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ মূল্যায়নকে যথার্থ বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

 

শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বেতার ভবন প্রাঙ্গণে সুবর্ণজয়ন্তী বিজয় দিবস ও বেতারের ৮২তম প্রতিষ্ঠাবার্ষিকী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতার প্রাক্কালে ইতিপূর্বে র‍্যাব ও পুলিশের সাত কর্মকর্তার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের পর আবার নতুন করে সংস্থাদ্বয়ের ভূমিকার মার্কিন প্রশংসা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

 

মন্ত্রী হাছান মাহমুদ বলেন, গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, র‍্যাব এবং পুলিশের কাউন্টার টেররিজম ও কমিনিটি পুলিশ ব্যবস্থার কারণে বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস কমেছে। এটিই আসল চিত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই মূল্যায়ন সঠিক। সেই প্রতিবেদনে তারা র‍্যাবের ভূমিকার প্রশংসা করেছে এবং বলেছে যে, ২০২০ সালে মাত্র তিনটি সন্ত্রাসী ও জঙ্গিবাদী ঘটনা ঘটেছে এবং সেখানে কোনো মৃত্যু ঘটেনি।

 

প্রকৃত অর্থেই বাংলাদেশে র‍্যাব এবং পুলিশের কাউন্টার টেররিজম ও পুলিশের অন্যান্য শাখার তৎপরতার কারণে জঙ্গিবাদ ও সন্ত্রাস কমেছে উল্লেখ করে ড. হাছান বলেন, ‘জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে আমরা যা করতে সক্ষম হয়েছি, পৃথিবীর বহু উন্নত দেশ তা করতে পারেনি এবং এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের টেকনিক্যাল সহযোগিতা রয়েছে। আমাদের বন্ধুপ্রতিম দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের এ মূল্যায়ন যথার্থ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu