আসন্ন ৪র্থ ধাপে শ্রীবরদী উপজেলার ৭নং ভেলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ হাবিবুর রহমান আরজু তার নির্বাচনী এলাকা গুলোতে আনারস মার্কার গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তবে সরকার দলীয় প্রার্থীদের বিরোদ্ধে রয়েছে নানা অভিযোগ।
কেন্দ্র দখলসহ বিভিন্ন ভয়ভীতি আর আতঙ্কের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আরজু।
তবে সরকার দলীয় নৌকার প্রার্থীর বিরুদ্ধে নানান অভিযোগ করেন তিনি।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান আরজু বলেন,
৭ নং ভেলুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ডাকরাপাড়া গ্রামের ১৮০০ শ ভোটার আছে তাদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার সময় বাধা গ্রস্থ করে এবং তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়ে থাকে। বিগত সালের নির্বাচন গুলোতেও ডাকরাপাড়ার ভোটারগুলো ভোট কেন্দ্রে যেতে পারে নাই তাদেরকে রাস্তায় হুমকি ধামকি ও আমার কর্মী সমর্থকদের উপর হামলা চালায় এবং আমার এক কর্মীকে রাম দা দিয়ে হাত ও ঘাড়ে আঘাত করেছিল। এই বারো আমার কর্মী সমর্থকদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।
সরকার দলীয় প্রার্থীর লোকজন ডাকরাপাড়ার ভোটারদেরকে বিভিন্ন হুমকি দিয়ে যাচ্ছে ডাকরাপাড়ার যদি কোন ভোটার ভোট কেন্দ্রে যায় তাহলে নৌকায় ভোট দিতে হবে আর যদি নৌকায় ভোট না দেয় তাহলে তাদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হবে না এই ধরণের ভয়ভীতি দেখানো হচ্ছে।
তিনি আরো বলেন, ৭নং ভেলুয়া ইউনিয়নের প্রতিটি ভোট কেন্দ্রে যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে।
৭নং ভেলুয়া ইউনিয়ন একটি অবহেলিত ইউনিয়ন এই ইউনিয়ন কোন উন্নয়ন হয় নাই।
৭নং ভেলুয়া ইউনিয়নে অতীতে যারাই চেয়ারম্যান ছিলেন তারা কোন উন্নয়ন করে নাই তারা শুধু নিজেদের পকেট বারী করেছে।
আর আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে ৭নং ভেলুয়া ইউনিয়নের রাস্তাঘাট, মসজিদ মাদরাসা, স্কুল, গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড ইউনিয়ন বাসীদের সাথে নিয়েই করবো।
আমি গরীর অসহায় মানুষকে ভিজিডি চালের কার্ড,বিধবা মহিলাদের জন্য বিধবা ভাতা, শিশুদের জন্য পুষ্টি ভাতা, বয়স্কদের জন্য বয়স্ক ভাতার কার্ড, হতদরিদ্রের জন্য মাটি কাটা কার্ড আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে বিনামূল্যে বিতরণ করবো।
এছাড়াও ৭নং ভেলুয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো।
তিনি আরো বলেন, ৭নং ভেলুয়া ইউনিয়নে আনারস মার্কার গণ জোয়ার শুরু হয়েছে।
ভেলুয়া ইউনিয়নের জনগণ আমাকে আনারস মার্কায় আগামী ২৬ তারিখে ভোট কেন্দ্রে গিয়ে আনারস প্রতীকে একটি করে ভোট দিয়ে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবে এবং
আমি আশাবাদী সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আমি আমার আনারস প্রতীকে বিপুল ভোটে জয় লাভ করবো।