1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সুখবর দিলেন শাবনূর!

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ১৬২ সময় দর্শন
সুখবর দিলেন শাবনূর!

ঢালিউডের অন্যতম সফল অভিনেত্রী শাবনূর। নব্বই দশকে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন তিনি। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায়ই বিয়ে করে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান।

সেখানে ছেলে আইজান, মা, ভাই, বোনসহ বসবাস করছেন শাবনূর। মাঝেমধ্যে দেশে এলেও খুব বেশি দিন থাকেন না। অনেক দিন ধরে সিনেমায় অভিনয় না করলেও শাবনূরের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। ভক্তদের কাছে তিনি যেন আগের শাবনূরই আছেন।

 

ভক্তদের সঙ্গে যোগাযোগ বাড়াতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন শাবনূর। ফেসবুকে রয়েছে তার পেজ। এছাড়াও ইউটিউবে নিয়মিত হওয়ার জন্য প্রায় চার মাস আগে খোলেন নিজের ইউটিউব চ্যানেল। একাধিক ভিডিও শেয়ার করেন সেখানে। কিন্তু কিছুদিন পরই তার ইউটিউব চ্যানেল, ফেসবুক অ্যাকাউন্ট সব কিছু হ্যাকড হয়ে যায়।

 

এবার নতুন করে শুরুর ঘোষণা দিলেন শাবনূর। জানালেন, জন্মদিন উপলক্ষে নতুন একটি ইউটিউব চ্যানেল চালু করবেন তিনি। ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে শাবনূর লিখেছেন, প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ১৭ ডিসেম্বর আমার জন্মদিন, সে উপলক্ষে পুনরায় ইউটিউব চ্যানেল খুলে নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। আশা করি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu