1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

হাতকড়াসহ বিজিবি ক্যাম্প থেকে পালালেন মাদক ব্যবসায়ী

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ১৪৩ সময় দর্শন
হাতকড়াসহ বিজিবি ক্যাম্প

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লোহাকুচি বিজিবি ক্যাম্প থেকে মনছুর আলী নামে এক মাদক ব্যবসায়ী হাতকড়াসহ পালিয়েছেন।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক ল্যাটেনেন্ট কর্নেল মো. তৌহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ভোর ৪টার দিকে উপজেলার লোহাকুচি বিজিবি ক্যাম্প থেকে পালিয়ে যান ওই মাদক কারবারি।

 

পলাতক আসামি মনছুর আলী (৩৫) উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া এলাকার মৃত ওসমান আলীর ছেলে।

এলাকাবাসী ও বিজিবি সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিজিবি সদস্যরা মনছুর আলী (৩৫) নামে এক মাদক কারবারিকে আড়াই কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল আটক করে। পরে তাকে লোহাকুচি বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। কিন্তু শনিবার ভোরের দিকে সুযোগ বুঝে ও
হাতকড়া পরিহিত অবস্থায় ওই ক্যাম্প থেকে পালিয়ে যান মনছুর আলী। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি বিজিবি।

 

এ বিষয়ে ওই এলাকার কলেজ শিক্ষক সাদেকুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ী মনছুর আলী দীর্ঘদিন থেকে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছে। প্রশাসনের লোকজন সব কিছু জানে কিন্তু কোনো লাভ নেই। পুলিশ তাকে আটক করলেও কয়েকদিন পরই দেখি তারা বেরিয়ে আসছে।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক ল্যাটেনেন্ট কর্নেল মো. তৌহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পলাতক আসামিকে ধরার চেষ্টা করছে বিজিবি।

 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) এটিএম গোলাম রসুল বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তবে বিজিবির পক্ষ থেকে থানায় এখনও কোনও কিছু জানানো হয়নি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu