1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মাত্র ৪৩ দিন বয়সী ছাগলের বাচ্চা থেকে মিলছে দুধ

নাহিদ হাসান শামীম / নাটোর জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৩২৪ সময় দর্শন
মাত্র ৪৩ দিন বয়সী
একটি ছাগলের বাচ্চা থেকে মিলছে দুধ।

নাটোরের বাগাতীপাড়ায় মাত্র ৪৩ দিন বয়সী একটি ছাগলের বাচ্চা থেকে মিলছে দুধ। ওই ছাগলের বাচ্চা নিজেও তাঁর মায়ের দুধ পান করছে। ওই ছাগলের মালিক উপজেলার জাম নগর ইউনিয়নের বাজিতপুর গ্রামের মৃত আবুল হাসেমের স্ত্রী

এদিকে প্রকৃতির এই অদ্ভুত খবর ছড়িয়ে পড়লে কৌতুহলী মানুষ ভিড় করেছেন ফরিদা বেগমের বাড়িতে।

 

এলাকাবাসীর সূত্রে জানা যায়, ফরিদা বেগমের স্বামীর মৃত্যুর পর দীর্ঘ দিন থেকেই ছাগল লালন পালন করে আসছেন। ওই ছাগলের আগেও আরো দুইবার বাচ্চা হয়েছে, কিন্তু এরকম ঘটনা আগে ঘটেনি। এইবার একটি মাত্র ছাগী বাচ্চা হয়েছে, আর এই বাচ্চাটি একা হওয়ার অল্প দিনেই হৃষ্টপুষ্ট হয়ে উঠে। ছাগী বাচ্চাটি প্রসবের কয়েক দিনের মধ্যে তাঁর ওলান বড় হতে থাকে।

 

এসময় অল্প অল্প দুধ বের হতে থাকে, গত কয়েকদিন থেকে তা বৃদ্ধি পেয়েছে। ফরিদা বেগম ছাগী বাচ্চাটির ওলান টানলে দুধ বের হতে দেখে আশ্চর্য হন।, বিষয়টি মুখে মুখে ছড়িয়ে পড়লে কৌতুহলী মানুষ ফরিদা বেগমের বাড়িতে এসে ভিড় করতে থাকে। বিষয়টি এখন এলাকার মানুষের মুখে মুখে।

বাজিতপুর গ্রামের মনোয়ারা বেহম বলেন, কয়েকদিন থেকে শুনে বিশ্বাস হয়নি তাই দেখতে এসেছি। ফরিদা বেগম ওই ছাগী বাচ্চার ওলান টেনে আমাদের দুধ দুয়ে দেখালেন। ওলান গুলো অনেকটা বড় হয়েছে যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।

 

ওই ছাগলের মালিক ফরিদা বেগম বলেন, প্রতিদিন দেখতে অনেক লোকজন আসছে। বারবার দুধ দুয়ে দেখাতে গিয়ে আমার বাড়ির. কাজ ঠিকমতো করতে পারছিনা। একদিনে প্রায় ৫০০ গ্রাম থেকে ৬০০ গ্রামের মতো দুধ বের হচ্ছে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার হোসাইন, মোঃ রাকিবুর রহমান বলেন, হরমোন জনিত কারনে এমনটা হয়ে থাকতে পারে। তবে এটা স্বাভাবিক ঘটনা নয়।

আরো পড়ুন

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu