1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় দুধা পালোয়ান হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২৩৬ সময় দর্শন
পটুয়াখালীর গলাচিপায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত মেম্বার প্রার্থী

পটুয়াখালীর গলাচিপায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত মেম্বার প্রার্থী কামাল গাজীর সমর্থক মো.দুধা পালোয়ান হত্যার প্রতিবাদে গলাচিপা সদর ইউনিয়নবাসীর আয়োজনে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা সকল আসামীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এসময় নিহত দুধা পালোয়ানের স্ত্রী মোসা. রেহেনা বেগম,ছেলে রাকিব পালোয়ান,পরাজিত মেম্বার প্রার্থী মো. কামাল গাজী,মধু পালোয়ান,মাহাবুব হাওলাদার,আনোয়ার চৌকিদার, ফিরোজ প্যাদা,শাহিন দর্জিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য,গত ১১ নভেম্বর গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাতে ওই ইউনিয়নের বিজয়ী মেম্বার প্রার্থীর সমর্থকরা অতর্কির্তভাবে হামলা চালিয়ে পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থক মো.দুধা পালোয়ানকে নির্মমভাবে হত্যা করে।

 

এ ঘটনায় নিহত দুধা পালোয়ানের স্ত্রী মোসা.রেহেনা বেগম (৪০)বাদী হয়ে গত ২৯ নভেম্বর গলাচিপা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৮ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২০/২৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

আরো পড়ুন

One thought on "গলাচিপায় দুধা পালোয়ান হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu