1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাথরুমে মিললো সীল মারা ব্যালট

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২৩১ সময় দর্শন
বাথরুমে মিললো সীল মারা ব্যালট
নৌকা মার্কায় সিল মারা ব্যালট পেপার

এবার বাথ রুমে মিললো সীল মারা ব্যালট। নৌকায় সিল মারা এই ‘ব্যালট পেপারগুলো নিয়ে আ’লীগ-বিএনপির উভয় পক্ষের মধ্যে চলছে রশি টানাটানি। ভোটারদের প্রশ্ন, টয়লেটে কে রাখল এসব ব্যালট?

 

সোমবার (২৯ নভেম্বর) রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক চন্দ্রপুর ইউনিয়নের মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের নৌকায় সীল মারা এসব ব্যালট দেখান। সেই সাথে তিনি মোটরসাইকেল প্রতীকে বিপুল ভোটে জয়ী হওয়ার পরেও ভোটের ফল পরিবর্তনের অভিযোগ করেন।

অপরদিকে ওই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাহাবুবর রহমানের দাবি, প্রতিপক্ষ নৌকার ভোট কমাতে গণনার সময় ব্যালটগুলো চুরি করে বাইরে ফেলে দিয়েছে। যে কারনে তার ভোট সংখ্যা কম হয়েছে।

এর আগে রোববার (২৮ নভেম্বর) ইউপি নির্বাচনে চন্দ্রপুর ইউনিয়নে উভয় প্রার্থী সমান ৯ হাজার ৮৪০ ভোট পেয়ে সমান অবস্থানে রয়েছেন। যার ফলে এ ইউনিয়নের নির্বাচনী ফলাফল স্থগিত করে নির্বাচন কমিশন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চন্দ্রপুর ইউপি নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, নৌকার কর্মী সমর্থকরা নৌকায় সীল মারা কিছু ব্যালট ওই ইউনিয়নের গোসাইরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের টয়লেটে ফেলে রাখেন। সোমবার সকালে স্থানীয়রা ২০টি ভুয়া ব্যালট উদ্ধার করলে, সেগুলো আমার কাছে আসে। নৌকার কর্মীরা ভোট বাক্সে রাখার সময় না পেয়ে ব্যালটগুলো ফেলে রেখেছে বলে তিনি তার লিখিত বক্তব্যে বলেন।

তাকে পরাজিত করতেই নৌকায় সীল মারা এসব ভুয়া ব্যালট পেপার গননার সময় যোগ করে নৌকার ভোট বাড়িয়ে সমান অবস্থানের ফলাফল তৈরি করে ফলাফল স্থগিত করা হয়। তাই তিনি এ ইউনিয়নে পুনঃভোট দাবি করেন এবং উদ্ধার হওয়া নৌকায় সীল মারা ২০টি ব্যালট দেখান।

 

চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাহাবুবর রহমানের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় সমর্থকদের মাধ্যমে নৌকায় সিল মারা ব্যালটের বিষয়ে শুনেছি। এসব ব্যালট তাদের কাছে কেন? এটা তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্ধার করার কথা। তারা নৌকার ভোট কমাতে এসব ব্যালট চুরি করেছেন। তাদের কাছে থাকা ব্যালটগুলো উদ্ধার করে গণনায় সম্পৃক্ত করতে প্রশাসনকে মৌখিকভাবে অনুরোধ করেছি। আমি লিখিত অভিযোগ দায়ের করব।

প্রতিপক্ষ মোটরসাইকেল প্রতীকের প্রার্থীর সংবাদ সম্মেলনে দেখানো নৌকায় সীল দেওয়া ব্যালটগুলো উদ্ধার করে ভোট গণনায় সম্পৃক্ত করে আমাকে বিজয়ী ঘোষণা করা হোক। একই সঙ্গে নৌকার সিল দেওয়া এসব ব্যালট তারা প্রশাসনকে না জানিয়ে নিজেদের জিম্মায় কেন রেখেছেন? এ বিষয়ে ন্যায় বিচার দাবি করেন নৌকার প্রার্থী মাহাবুবর রহমান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu