1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দশমিনার ইউপি চেয়ারম্যান মহিবুল্লাহ ও গ্রাম পুলিশ ইউসুফের বিরুদ্ধে গাছ ও জমি দূর্নীতির অভিযোগ।

পটুয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ১৭০ সময় দর্শন

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিবুল্লাহ মুহিব ও তার দুর্নীতির হাতিয়ার গ্রাম পুলিশ ইউসুফের গাছ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে ঘুড়ে জানাগেছে, বড়গোপালদী ব্রীজ সংলগ্নে ওয়াপদা রাস্তা সংস্করন করার সময় বন বিভাগের অনুমতি ছাড়া ও টেন্ডার বিহীন সরকারি গাছ কেটে কোন টেন্ডার ছাড়াই কয়েক লক্ষ টাকা বিক্রি করেছে চেয়ারম্যান মহিবুল্লাহ ও সহযোগী গ্রামপুলিশ। এছাড়াও গ্রাম পুলিশে চাকরি দেয়ার নামে ৩ লক্ষ টাকা, সরকারি ঘর বরাদ্দে অনিয়ম, অযুফা খানম মহিলা মাদ্রাসার জমি জবর দখল, বরগোপালদী বাজারে ব্যাবসায়ী পংকজকে মোটা অংকের অর্থের বিনিময়ে সরকারি খাশ জমিতে পাকা ভবন নির্মানের পারমিশন দেয়া সহ নানানা অপকর্ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে চেয়ারম্যান মহিবুল্লাহ ও দুর্নীতির সহযোগী হাতিয়ার গ্রাম পুলিশ ইউসুফের বিরুদ্ধে।

এবিষয়ে অত্র এলাকার বন সভাপতি জসিম উদ্দিন বলেন, রাস্তা সংস্কারন করার সময় কয়েক’শো গাছ কেটে গ্রাম পুলিশ ইউসুফের মাধ্যমে বিক্রি করেছে চেয়ারম্যান মহিবুল্লাহ।তখন সবাইকে বলেছে গাছের টেন্ডার হয়েছে কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে এলাকাবাসী জানতে পারে কোন টেন্ডার ছাড়াই অবৈধভাবে সরকারি গাছ কেটে নিয়েছে তিনি।পরে বনবিভাগকে অবহিত করা হলে রেঞ্জ অফিসার অমিতাব ঘটনাস্থলে এসে কিছু গাছ স্ব-মিল থেকে উদ্ধার করে বন বিভাগের নিয়ন্ত্রণে নিয়ে যায়।কিন্তুু কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি আজ-অব্দি।তিনি আরও বলেন, এই গাছের ৫৫% এলাকাবাসী দাবিদার হলেও তারা এই অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

এসময় মনির ভুইয়া বলেন, জাফর, সবুজ, জালাল, শিয়ান সহ কয়েকজনকে দিয়ে সরকারি গাছ কেটে নিয়ে বিক্রি করেছে চেয়ারম্যান এই দুর্নীতির বিচার হওয়া উচিত।এছাড়াও বেতাগী সানকিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বর্ধনা গ্রামের সাবেক চৌকিদার ফোরকান হাওলাদার বলেন, তার ছেলেকে চাকরি দেয়ার কথা বলে ৩ লক্ষ টাকা নিয়েছে চেয়ারম্যান মহিবুল্লাহ কিন্তু সেই চাকরি অন্য জনকে দিয়ে অর্থ লেনদেম করেছে।

এলাকাবাসীর তথ্য অনুযায়ী কিছু গাছ রহিম প্যাদার ছেলে কামাল প্যাদা, জালাল মেম্বার ও ফার্নিচার ব্যাবসায়ী অমলের কাছে বিক্রি করেছে বাকি গাছ স্বরূপকাঠি থেকে আসা ট্রালারে বিক্রি করেছে। এছাড়াও নলখোলা ইউসুফের মিলে নিয়ে রাখা হয়েছিলো।এভাবে বিভিন্ন মাধ্যমে ধাপে ধাপে ৩-৪ লক্ষ টাকার সরকারি গাছ বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছে।তথ্য অনুসন্ধানে সত্যতা পাওয়া গেছে তাছাড়া গাছ ক্রেতারা সত্যতা স্বীকার করেছেন।

এবিষয়ে অভিযুক্ত বেতাগী সানকিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিবুল্লাহ বলেন একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে এবং বিভিন্ন মিথ্যে অভিযোগ দিয়েছে এরা সবাই তার বিরোধী দলের লোক বলে জানান তিনি।

অভিযুক্ত গ্রাম পুলিশ ইউসুফের বক্তব্য নিতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায় নি, তার মুঠোফোনে যোগাযোগ করলে আসি আসতেছি বলে তালবাহানা করে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu