1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটির আইনগত কোনো বৈধতা নেই

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ১৩৯ সময় দর্শন
পটুয়াখালী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটির আইনগত কোনো বৈধতা নেই sadhinbanglatv

পটুয়াখালী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির আইনগত কোনো বৈধতা নেই বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন। গত ১১ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার যুগ্ম সচিব (পরিচালক, বাণিজ্য সংগঠন) মো.ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে পটুয়াখালীর জেলা প্রশাসক ও পটুয়াখালী জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে জানানো হয়।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতির গত ২৯ অক্টোবরের সাধারণ সভা ও ২৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনের বিষয়টি বাণিজ্য সংগঠন অধ্যাদেশ–১৯৬১ এবং বাণিজ্য সংগঠন বিধিমালা–১৯৯৪ এর পরিপন্থী। পটুয়াখালী জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের মামলার বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণসহ একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রশাসকের পরিচালনার মেয়াদ ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

চিঠিতে বলা হয়, এ ক্ষেত্রে বাণিজ্য সংগঠন বিধিমালা–১৯৯৪ এর ১৪ নম্বর বিধি অনুযায়ী নির্বাচনের অন্তত ৯০ দিন পূর্বে পরিচালনা পর্ষদ কর্তৃক তিন সদস্য বিশিষ্ট নির্বাচন বোর্ড এবং তিন সদস্য বিশিষ্ট নির্বাচন আপিল বোর্ড গঠন করা। বাণিজ্য সংগঠনবিধিমালা–১৯৯৪ এর ১৫ নম্বর বিধি অনুযায়ী নির্বাচনের অন্তত ৮০ দিন পূর্বে গঠিত নির্বাচন বোর্ড কর্তৃক বিধিসমূহ অনুসরণক্রমে নির্বাচনের তফসিল ঘোষণা করা এবং বর্ধিত মেয়াদের ১৫ দিন পূর্বে পরবর্তী পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করাসহ প্রতিটি পদক্ষেপসমূহ বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের পরিচালককে অবহিত এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে নির্বাচন সম্পন্ন করতে বলা হয়েছে।

আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পটুয়াখালী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি মো. রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা বলেন, ‘আমাদের কমিটির বৈধতা নিয়ে কথা বলার এখতিয়ার বাণিজ্য সংগঠনের নেই। আমরা সড়ক পরিবহন সমিতির অধীনে। বাণিজ্য সংগঠন থেকে যে চিঠিটা দেওয়া হয়েছে তার কোনো কপি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতিকেও দেওয়া হয়নি। তা ছাড়া আমাদের কমিটি যদি বৈধতা না থাকে তাহলে আমাদের শোকজ করা হলো না কেন?

এ ব্যাপারে পটুয়াখালী জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির জানান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কমিটিকে অবৈধ ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন থেকে প্রশাসককে দায়িত্ব পালনের জন্য চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠির আলোকে প্রশাসক দায়িত্ব পালন করছে এবং খুব দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত কমিটির হাতে দায়িত্বভার অর্পণ করা হবে।

তথ্যসূত্র   www.ajkerpatrika.com

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu