1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিদ্রোহী প্রার্থীদের চিহ্নিত করা হচ্ছে: কঠোর হস্তে দমন করা হবে

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ১৫৪ সময় দর্শন

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু উন্নয়নের ভিত রচনা করেছিলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সিংড়া উপজেলায় আমি একবার এসেছিলাম।

সিংড়ায় পলকের নেতৃত্বে অভ‚তপ‚র্ব উন্নয়ন হয়েছে। ত্যাগী নেতাদের মূল্যয়ন করতে হবে। বসন্তের কোকিলদের পরিহার করতে হবে। প্রকৃত কর্মীদের পাশে দাঁড়াতে হবে। দলীয় প্রার্থীদের বিরুদ্ধে উস্কানীম‚ লক বক্তব্য যারা দিবে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। নেত্রী সব খবর নিচ্ছেন। অপকর্ম করলে তাঁর জবাব সে পাবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আদর্শিক সংগঠন। আদর্শ কে বিসর্জন দেয়া যাবে না। বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করতে হবে। বঙ্গবন্ধু কন্যা দেশের জন্য রাতদিন কাজ করে যাচ্ছেন। দিনে দিনে আমরা আওয়ামী লীগের পরীক্ষিত নেতাদের হারাচ্ছি।  বিএনপি ক্ষমতায় আসার চেষ্টা করছে। তারা ক্ষমতায় আসলে দেশে সন্ত্রাস বেড়ে যাবে, রক্তের হেলি খেলবে।

সাম্প্রদায়িক সন্ত্রাস ছড়াচ্ছে। তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বায়ক জানাচ্ছি।  তিনি আরও বলেন, বিভিন্ন উন্নয়নের কাজ চলমান রয়েছে। পলকের নেতৃত্বে সকল উন্নয়ন হবে। নাটোর-বগুড়া সড়কের চার লেনের সম্প্রসারণ করার কাজ চলছে। মানুষের সাথে ভালো আচরণ করার তাগিদ দেন তিনি।

বুধবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত বক্তব্যে তিনি রাখেন।

আইসিটি প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, ৩৭ বছর সিংড়া উপজেলা বিএনপি জোট সরকার শাসন করেছে। মানুষের মধ্যে শান্তি ছিল না।

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সিংড়া তথা চলনবিল আজ উন্নয়নের শিখরে।  উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি,

উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ভোলা, পৌর আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।  অনুষ্ঠানে শোক প্রস্তাব করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল। অনুষ্ঠান পরিচালনা করেন,

উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ। স্মরণকালের সর্ববৃহৎ কাউন্সিলে জনসম্মুদ্রে রুপ নেয়।  উপজেলা কোর্ট মাঠ ছেড়ে আশেপাশের সকল এলাকায় হাজার হাজার মানুষের স্রোত লক্ষ্য করা যায়। ১২টি ইউনিয়ন থেকে মিছিল নিয়ে হাজার হাজার মানুষ সকাল ১০ টা থেকে মিছিল নিয়ে চলে আসে।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu