1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শেরপুরের কৃষকরা শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন

শেরপুর প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২১১ সময় দর্শন
কৃষি সংবাদ শেরপুর জেলা

শীত এলেই বাজারে মিলে শীতকালীন নানা ধরনের সবজি। তাই সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন শেরপুরের চরাঞ্চলের কৃষকরা।

অধিক লাভের আশায় সবজি চাষে ক্ষেতের পরির্চযা নিয়ে কৃষকদের যেন দম ফেলার সময় নেই।এদিকে, নিয়মিত মাঠ পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ।

ব্রহ্মপুত্র নদের অববাহিকার জমিতে বালি’র পরিমাণ বেশি থাকায় শেরপুরের ধান চাষ খুব একটা ভালো হয়না। ফলে ধান চাষ আগ্রহ হারাচ্ছে স্থানীয় কৃষক। খানিক লাভের আশায় শীতকালীন সবজি চাষে ঝুঁকছে শেরপুর সদরের চরাঞ্চলের ৬ ইউনিয়নের চাষিরা।

জেলার চাহিদা মিটিয়ে রাজধানীর ঢাকাসহ বিভিন্নস্থানে রপ্তানি করা হয়। মৌসুমের আগেই ফুলকপি, বাধাকপি, টমেটো, সিমসহ শীতকালীন সবজির চারা গাছের পরিচর্যা থেকে কীটনাশক ছিটানো সব কাজ চলছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড: মুহিত কুমার দে বলেন, দেশের খাদ্যে স্বয়ং সম্পূর্ণ ও উদ্বৃত্ত কয়েকটি জেলার মধ্যে সীামন্তবর্তী শেরপুর জেলা একটি। আগাম জাতের ধান কেটে একই জমিতে সরিষা, আলু ও শাক সবজি চাষ করায়। কৃষকরা এখন সবজি চাষে ব্যস্ত সময় পার করছে। এতে কৃষকরা বেশ লাভবান হবে।

সবজির বাম্পার ফলনের আশায় নিয়মিত মাঠ পরিদর্শন, কৃষি প্রণোদনা ও প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। ভালো ফলনে খরচ মিটিয়ে লাভের মুখ দেখবেন কৃষকরা প্রত্যাশা সবার।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu