1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নির্বাচনী সহিংসতার মামলায় প্রার্থীসহ ৪জন কারাগারে

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১৩৫ সময় দর্শন
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতার মামলায় সদস্য পদ প্রার্থীসহ ৪জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতার মামলায় সদস্য পদ প্রার্থীসহ ৪জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার(১৫ নভেম্বর) আত্নসমর্পন করে আদালতে হাজির হলে ৭২ জনের মধ্যে প্রার্থীসহ ৪জনের জামিন আবেদন না রাজি করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন লালমনিরহাটের আমলি আদালত ২ এর বিচারক ইকবাল হোসেন।

এর আগে বৃহস্পতিবার(১১ নভেম্বর) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা বহু মুখি দাখিল মাদরাসা ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে বর্তমান ইউপি সদস্য ও সদস্য পদ প্রার্থী নবিকুল কাজি(৫৫), তার ছেলে জাহিদ হাসান(২৫), একই গ্রামের মৃত আকবরের ছেলে নুর ইসলাম(৫২) ও তার ভাই ইসমাইল হোসেন(৪২)।

মামলার বিবরনে প্রকাশ, উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বিন্দ্বিতা করেছেন বর্তমান সদস্য নবিকুল কাজি(বৈদ্যুতিক ফ্যান) ও মোখলেছুর রহমান(তালা)। ভোট শান্তিপুর্ন পরিবেশ গ্রহন শেষে গননা শুরু হয়। ভোটে ফলাফলে দুই সদস্য প্রার্থী এক হাজার ১৩১ ভোট পেয়ে সমান অবস্থানে থাকেন। এ ফলাফল সিটে ভোট সংখ্যা একাধিকবার কাটাকাটি (অভার রাইটিং) করায় দায়িত্বরত প্রিজাইডিং অফিসারের সাথে ফ্যান প্রতিকের এজেন্টের বিতর্ক সৃষ্ঠি হয়। ফলাফল সিট বার বার কাটা কাটি করায় স্বাক্ষর করেনি এজেন্ট নয়ন মিয়া। যা নিয়ে বিরোধের সৃষ্ঠি হয়।

এরই এক পর্যায়ে স্থানীয় জনতা ভোট কেন্দ্রের মাঠে অবস্থান নিয়ে কাটাকাটি ফলাফল সিট প্রত্যাক্ষান করে ভোট পুনগননার দাবি জানান। এ সময় জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও তিন জন ম্যাজিস্ট্রেট ওই কেন্দ্রে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। কাটাকাটি ফলাফল সিটের বিষয়ে উপজেলায় সিদ্ধান্ত হবে এ প্রতিশ্রুতিতে ফলাফল ঘোষনা না দিয়ে কেন্দ্র ত্যাগ করেন প্রিজাইডিংসহ সকলে।

রোববার(১৪ নভেম্বর) রির্টানিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলে ওই কেন্দ্রের বিষয়ে সিদ্ধান্ত চেয়ে নির্বাচন কমিশনে পত্র পাঠান।

এ দিকে সহিংসতার ঘটনায় বর্তমান সদস্য ও সদস্য পদ প্রার্থী নবিকুল কাজিকে প্রধান করে তার পরিবার ও সমর্থকদের ৭২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০/৫০ জনের বিরুদ্ধে পরদিন একটি মামলা দায়ের করেন ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক বনমালী কুমার পাল। আদিতমারী থানায় দায়ের করা এ মামলার এজাহার নামিয় ৭২জন আসামী সোমবার(১৫ নভেম্বর) আদালতে আত্নসমাপন করে জামিন আবেদন করলে প্রধান আসামী সদস্য প্রার্থী নবিকুল কাজি ও তার ছেলেসহ ৪জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বাকী আসামীদের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রির্টানিং অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনএম শরীফুল ইসলাম বলেন, দু’জনের ফলাফল সমান হওয়ায় ওই ওয়ার্ডের সদস্য পদের ফল ঘোষনা করা হয়নি। তবে এর সিদ্ধান্ত চেয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হয়েছে। সদস্য পদের ফলাফল সিট অভার রাইটিং ছিল। সেই সিটও স্কান করে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।

লালমনিরহাট আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচনী সহিংসতার মামলায় আত্নসমাপন করা ৭২জনের ৪জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বাকীদের জামিন মঞ্জুর করেছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu