1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করে লাশ টেনে হিচরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি।
  • আপডেটের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ১৬৪ সময় দর্শন
দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করে লাশ টেনে হিচরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে দুই বাংলাদেশি গুলি করে হত্যা করে লাশ টেনে হিচরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)’ সদস্যরা।

শুক্রবার (১২ নভেম্বর) সকালে গোড়ল ইউনিয়ন চেয়ারম্যান মাহামুদুল ইসলাম দুইজন বাংলাদেশি নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে ওই সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন, গোড়ল ইউনিয়নের মালগড়া এলাকার আলতাব হোসেনের পুত্র আসাদুজ্জামান ভাসানী ও মোসলেম উদ্দিনের পুত্র ঈদ্রিস আলী।

গোড়ল ইউনিয়ন চেয়ারম্যান মাহামুদুল ইসলাম জানান, আসাদুজ্জামান ভাসানী ও ঈদ্রিস আলীসহ ৭/৮ জন গরু ব্যবসায়ী সীমান্তে ভারতীয় গরু পারাপার করতে যায়।
এ সময় বিএসএফের গুনজুড়ি ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে তাদের উপর গুলি বর্ষন করলে আসাদুজ্জামান ভাসানী ও মোসলেম উদ্দিন ঘটনা স্থলেই মারা যান। এ সময় কয়েকজন আহত হয়। পরে বিএসএফ’র সদস্যরা বাংলাদেশি ওই দুইজনের লাশ টেনে হিচরে নিয়ে যায় বলে স্থানীয় লোকজন জানান।

তবে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সঙ্গে যোগাযোগ করা হলে তাদের দাবি, বিষয়টি তাদের জানা নেই। খোঁজখবর নিয়ে জানাবেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu