1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বারোমারী ফাতেমা রাণী তীর্থোৎসব উপলক্ষে জেলা পুলিশের নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিতঃ

মোকাম্মেল হোসেন মুস্তাক, শেরপুর।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ১৭৬ সময় দর্শন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী ধর্মপল্লীতে প্রতিবছরের ন্যায় এবারও আগামী ২৮ ও ২৯ অক্টোবর দুই দিনব্যাপী ‘ফাতেমা রানীর তীর্থোৎসব’ অনুষ্ঠিত হবে।

উক্ত তীর্থোৎসবের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ২৭ অক্টোবর(বুধবার) দুপুর ১২.০০ ঘটিকায় বারোমারী মিশন চত্বরে শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাসান নাহিদ চৌধুরী মহোদয়ের সভাপতিত্বে নিরাপত্তা বিষয়ক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত ব্রিফিং প্যারেড পুলিশ সুপার বলেন, যার যে দায়িত্ব আছে সে বিষয়ে নির্দেশনা দেওয়া আছে সেভাবে কাজ করবে, চেকপোস্টে থাকলে নির্দেশনা হচ্ছে গাড়ি পার্কিং করা বিষয়ে ট্রাফিককে সাহায্য করবে এবং কাউকে সন্দেহভাজন মনে হলে চেক করবে।

এর পাশাপাশি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

পরবর্তীতে তিনি বারোমারী ধর্মপল্লী পরিদর্শন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাম্মদ হান্নান মিয়া, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব আফরোজা নাজনীন, সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল, জামালপুর) জনাব স্বজল কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল, ময়মনসিংহ) জনাব দীপক চন্দ্র মজুমদার-সহ জেলা পুুলিশ, শেরপুর ও ময়মনসিংহ রেঞ্জের বিভিন্ন ইউনিট হতে ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu