নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী গলাচিপা উপজেলায় ইউপি নির্বাচন আগামী ১১ নভেম্বর। আসন্ন এ ইউপি নির্বাচনে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়ন পরিষদ ২ নম্বর ওয়ার্ড ( পাড় ডাকুয়া) গ্রামের মেম্বার পদপ্রার্থী হিসেবে ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউ পি সদস্য মৃত সুলতানা আহমেদ খন্দকার এর ভাগিনা মোঃ মহিউদ্দিন মিয়া।
জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন এবং একজন বিশিষ্ট সমাজ সেবক হিসেবে প্রশংসা কুড়িয়েছেন সর্বস্তরের মানুষের কাছে।
জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন বিভিন্ন সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠান সহ সাধারণ মানুষকে।করোনার এই মহা দুর্যোগেও তিনি তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে গেছেন। সাবেক ইউ পি সদস্য সুলতান আহমেদ এর অকাল মৃত্যুতে এ ভাবে তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।
স্থানীয় একাধিক জনগণ জানান, মহিউদ্দিন সুশিক্ষিত,যোগ্য ও মেধাবী। পেশায় দলিল লেখক হলেও এল এল বি অধ্যায়ন রত। তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন।রাত-দিন যখনই চাই তাকে তার মামার মত আমরা পাশে পাই। আসন্ন ১১ নভেম্বর ডাকুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে তাক মেম্বার হিসেবে দেখতে চান পাড় ডাকুয়ার গ্রামবাসী।
এ বিষয়ে ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ মহিউদ্দিন বলেন,আমাকে যদি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দেয় তাহলে আমি নির্বাচিত হয়ে প্রথমে অবহেলিত গ্রামের অসমাপ্ত রাস্তাঘাট নির্মাণ করবো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবো।এলাকা থেকে মাধক,সন্ত্রাস,বাল্যবিবাহ,ইভটিজিং নির্মূল করব।