1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মার্কিন ড্রোন হামলায় আল কায়েদার শীর্ষ নেতা নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ১৯৬ সময় দর্শন
খবর এনডিটিভির।
খবর এনডিটিভির।

মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আল কায়েদার শীর্ষ নেতা আবদুল হামিদ আল-মাতার নিহত হয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন এই হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর এনডিটিভির।

ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন জোটের ব্যবহৃত দক্ষিণ সিরিয়ার একটি ঘাঁটিতে হামলা চালানোর দুই দিন পর এই হামলা করা হল।

মার্কিন সেনাবাহিনীর মেজর জন রিগজবি এক বিবৃতিতে বলেন, আল-কায়েদার এই জ্যেষ্ঠ নেতাকে হত্যার ফলে সন্ত্রাসী সংগঠনের চক্রান্ত এবং নিরীহ বেসামরিক নাগরিকদের হুমকি দেওয়া বাধাগ্রস্ত হবে।

তিনি আরো বলেন, ড্রোন হামলার ফলে কোনো অন্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মার্কিন সেনাবাহিনী এমকিউ-৯ এয়ারক্রাফট ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে।

রিগজবি বলেন, এখনও আল-কায়েদা যুক্তরাষ্ট্র এবং এর মিত্রদের জন্য বড় একটি হুমকি। আল-কায়েদা সিরিয়াকে নিজেদের নতুন করে গড়ে তোলা এবং নতুন পরিকল্পনার জন্য ব্যবহার করছে।

এর আগে সেপ্টেম্বরের শেষে সিরিয়ায় আল-কায়েদার আরেক শীর্ষ নেতা সালিম আবু-আহমেদকে হত্যা করে মার্কিন বাহিনী। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিবে এক ড্রোন হামলায় তাকে হত্যা করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu