1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জামালপুরে জেলা পুলিশের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ১৫৯ সময় দর্শন

অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামালপুর জেলা পুলিশের আয়োজনে জেলার সকল থানা এলাকার ৯৩ টি বিটে বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে একযোগে “সম্প্রীতি সমাবেশ” এর আয়োজন করা হয়। সে লক্ষ্যে পৌর সভার ১১ নং ওয়ার্ডে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২১ অক্টোবর বৃহস্পতিবার বিকালে শহরের বগাবাইদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন জামালপুর সদর থানা।

১১ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ এমদাদুল ইসলাম জীবন এর সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ,বিশেষ অতিথি হিসাবে
বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাকির হোসেন সুমন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান প্রমুখ।

এছাড়াও আরো বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম,সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাসরিন আক্তার, বগাবাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক,১৬ নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন, ১১ নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক শেখ রিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা জামালপুর জেলায় সাম্প্রদায়িক অপশক্তির তৎপরতা প্রতিরোধ করার জন্য সর্ব-স্তরের সাধারণ জনগণকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান করেন। যেকোনো মূল্যে দেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখার জন্য আহ্বান জানান। কোন অপ্রীতিকর ও উস্কানিমূলক ঘটনা নজরে আসলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানা ও জামালপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম,পুলিশ সুপার ও জামালপুর পৌরসভার মেয়র কে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে বলেন এবং কোন প্রকার উস্কানিমূলক পোস্ট থেকে বিরত থাকতে বলেন। এসময় ওয়ার্ডের বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu