1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ২১১ সময় দর্শন

‘রুখে দাঁড়াও বাংলাদেশ সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে’ এ শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলমত নির্বিশেষে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌরমঞ্চে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু.শাহ আলম সরদারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.শাহীন শাহ।

এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক মাও. মো. আলাউদ্দিন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাও.গোলাম মস্তফা, উপজেলা জমিয়াতুল মোদাচ্ছেরীনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাও.মো.মিজানুর রহমান,কোটখালী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও.মো.নজির আহম্মেদ খান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস,শ্রম বিষয়ক সম্পাদক মো.হারুন অর রশিদ,প্রচার সম্পাদক কাওসার আহম্মেদ তালুকদার,ধর্ম বিষয়ক সম্পাদক মাও.মো.মনির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মু.নুরুল ইসলাম ধলা,গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়,গলাচিপা বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত,গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কমিটির সভাপতি দিলিপ কুমার বণিক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সৌমিত্র সরকার,গলাচিপা শ্রী গুরু সংঘের সভাপতি অসিম কর্মকার,সাংগঠনিক সম্পাদক সুখরঞ্জন কর্মকার প্রমুখ।

সমাবেশ শেষে এক শান্তি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য

সরকারের কাছে জোর দাবি জানান। সাম্প্রদায়িক উগ্রবাদীরা যাতে কোন প্রকারে ধর্মীয় সম্প্রীতির বন্ধনে আঘাত হানতে না পারে সেজন্য দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বানও জানান বক্তারা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu