1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চোখ-মুখ বেঁধে গৃহবধূকে ধর্ষণ, আ.লীগ নেতা গ্রেফতার

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ১৪৯ সময় দর্শন

গামছা দিয়ে চোখ-মুখ বেঁধে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ অভিযোগে রোববার রাতে রাঙ্গাবালী থানায় একটি মামলা করা হয়। রাতেই ওই মামলায় প্রধান অভিযুক্ত আওয়ামী লীগ নেতা হাসান মৃধাকে (৪২) উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজার থেকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে শনিবার দুপুর সাড়ে ১২টায় ছোটবাইশদিয়া ইউনিয়নের ছোটবাইশদিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
গ্রেফতার হাসান মৃধা ছোটবাইশদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

সোমবার সকালে তাকে গলাচিপা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, রোববার রাতে নির্যাতনের শিকার গৃহবধূর মা বাদী হয়ে হাসান মৃধার নাম উল্লেখ করে আরও একজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গ্রেফতার হাসান মৃধা অজ্ঞাতনামা একজন আসামি নিয়ে গৃহবধূর স্বামীর ঘরে ঢুকে তার চোখ ও মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে। গরম বস্তু দিয়ে গৃহবধূর বাম হাতে এবং বাম কোমরে ছেকা দেয়। একপর্যায় অজ্ঞাতনামা ব্যক্তি গৃহবধূর দুই হাত চেপে ধরে রাখে। আর হাসান মৃধা তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমের জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষা করানো হবে। অপর আসামিকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu