অদ্য রবিবার (১৭ অক্টোবর ২০২১খ্রি.) ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জনাব ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম, মহোদয় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত জেলা বিশেষ শাখা, শেরপুর বার্ষিক পরিদর্শন করেন।
শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছলে মাননীয় ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার, শেরপুর জনাব মোঃ হাসান নাহিদ চৌধুরী মহোদয়। পরিদর্শনের শুরুতেই শেরপুর জেলা পুলিশের একটি চৌকস দলের সালামী গ্রহণ ও সালামী প্যারেড পরিদর্শন করেন। পরবর্তীতে জেলা বিশেষ শাখার অফিস কক্ষসমুহ ও গুরুত্বপূর্ন রেজিস্ট্রারপত্র পর্যালোচনা করেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা বিশেষ শাখার কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং শেরপুর পুলিশ লাইন্স-এর সৌন্দর্য বর্ধনে চলমান অবকাঠামোগত উন্নয়ন পরিদর্শন ও দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার শেরপুর জনাব আব্দুল্লাহ আল মাহমুদ মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাম্মদ হান্নান মিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব আফরোজা নাজনীন
, অফিসার ইনচার্জ শেরপুর সদর থানা জনাব মনসুর আহমেদ, ডিআইও-১ জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জনাব রেজাউল হক, ইনচার্জ শহর পুলিশ ফাঁড়ি জনাব মনিরুল আলম ভুঁইয়া, টিআই-১ জনাব জাহাঙ্গীর আলম-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকর্মচারীবৃন্দ।