1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কুমিল্লার ঘটনা উদ্দেশ্যমূলক ও পরিকল্পিত: রিজভী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ১৫১ সময় দর্শন
কুমিল্লার ঘটনা উদ্দেশ্যমূলক ও পরিকল্পিত: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, কুমিল্লার ঘটনা উদ্দেশ্যমূলক ও পরিকল্পিত। বিশ্বকে দেখানোর জন্য যাই ঘটুক তিনি তা দমন করছেন।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বেড়েই চলছে। সেখান থেকে মানুষের দৃষ্টি সরাতেই কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় দল আয়োজিত এক মানববন্ধন এসব কথা বলেন তিনি।

 

রুহুল কবির রিজভী বলেন, উনি (শেখ হাসিনা) নাকি বাংলাদেশের সব জনগোষ্ঠীর-সম্প্রদায়ের নিরাপত্তা দিয়েছেন। জন্মের পর থেকে সাম্প্রদায়িক দাঙ্গার কথা আমরা শুনিনি। উনি ক্ষমতায় আসার পর এগুলো হচ্ছে। তিনি অনেকটা ‘সর্প হইয়া দংশন করে, ওঝা হইয়া ঝাড়ো’ টাইপের। জোর করে ক্ষমতায় থেকে বিশ্বকে দেখাতে চান যে তিনি সব অমূলক ঘটনা দমন করতে পারেন। সেক্ষেত্রে এটা পরিষ্কার যে কুমিল্লার ঘটনা পরিকল্পিত।

 

প্রেস ক্লাবে রাজনৈতিক সভা বন্ধের ঘোষণার কথা উল্লেখ করে রিজভী বলেন, দেশে গুম-খুন চলবে, কিন্তু প্রেস ক্লাবে কোনো সভা সেমিনার করতে পারবে না।

এই সরকারের উস্কানিতে আমরা কোনো প্রতিক্রিয়া দেখাবো না। শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপ এই দেশের জনগণকে প্রতিপক্ষ বানিয়েছে। তিনি (শেখ হাসিনা) এক সময় নির্দলীয় নির্বাচনের জন্য আন্দোলন করেছেন। এখন ক্ষমতা হারানোর ভয়ে তিনি নির্দলীয় নির্বাচন বাদ দিয়েছেন।

দ্রব্যমূল্য নিয়ে রিজভী বলেন, পেয়াজ, মরিচ, চাল, ডাল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য হুহু করে বাড়ছে। এশিয়ার মধ্যে চালের দাম এখন সবচাইতে বেশি বাংলাদেশে। গণতন্ত্র নেই, সুষ্ঠু নির্বাচন নেই। শেখ হাসিনা আজ শুধু লাগামহীনভাবে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করছে। কারণ তাদের পকেট যেন ভারি হয়ে যায়।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu