1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শেরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভাঃ-

প্রতিনিধি : sbtv
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ১৪৪ সময় দর্শন

শেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা করেছেন নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস।

১২ অক্টোবর মঙ্গলবার দুপুরে সদর উপজেলা হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউএনও মেহনাজ ফেরদৌস। এ সময় তিনি উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিক মহলের সহযোগিতা কামনা করেন। সেইসাথে তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ জানান।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ও সাবিহা জামান শাপলা, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তনিমা আফ্রাদ, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল,

সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম ও আসাদুজ্জামান মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল ও মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফুর রহমান,

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক জুবাইদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আব্দুর রফিক মজিদ, হাকিম বাবুল, মাসুদ হাসান বাদল, শেরপুর ইয়্যুথ রিপোর্টারস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ আলী রবিন, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সহ-সাধারন সম্পাদক নাইম ইসলাম,

সাংবাদিক মো: বুলবুল, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, প্রচার সম্পাদক শাহরিয়ার শাকিরসহ জেলা কর্মরত অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এর আগে ইউএনও সদর উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেন।

উল্লেখ্য, নবাগত ইউএনও মেহনাজ ফেরদৌস পৈত্রিক সূত্রে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসিন্দা। তিনি ৩৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি নেত্রকোনার খালিয়াজুড়ীতে আরডিসি, আটপাড়ায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে-মেয়ের জননী।

তার স্বামীও নেত্রকোনার মদনে ইউএনও হিসেবে কর্মরত রয়েছেন। শেরপুর সদরের ইউএনও মোহাম্মদ ফিরোজ আল মামুন গাজীপুর সিটি করপোরেশনে বদলি হওয়ায় গত ১১ অক্টোবর সদর ইউএনও হিসেবে যোগদান করেন মেহনাজ।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu