1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নেত্রকোণার দুর্গাপুরে ব্যবসায়ী পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সংম্মেলন

ইকবাল হাসান নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ১৬৭ সময় দর্শন

নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী গৌর বল্লভ সাহা ও তার পরিবারের আরো ৬ জনের নামে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির প্রতিবাদে শনিবার দুর্গাপুর প্রেসক্লাব মিলনাতয়নে ভুক্তভোগী গৌর বল্লভ সাহা ও তার পরিবার এক সংবাদ সম্মেলন করেন ।

লিখিত বক্তব্যে গৌর বল্লভ সাহা উল্লেখ করেন যে, দীর্ঘ ৩০ বৎসর যাবৎ আমাদের পরিবার পৌরশহরে বসবাস ও সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। আমাদের প্রতিবেশী মৃত হরিমোহন সাহার ছেলে সুমন সাহা ১২ দিন পূর্বে আমাদের বসতঘরের উত্তরপার্শ্বের বিল্ডিং এর ওয়ালে রাতের আঁধারে গোপনে সে তার ঘরের বেড়া সরিয়ে তার দোকানের ওষুধ রাখার জন্য সেলফ স্থাপন করে ও টিন দিয়া বেড়া দেয়।তার প্রতিবাদ করলে প্রাননাশের হুমকি দেয় সুমন সাহা আমাদের ।

পরে আমার ছোট ভাই প্রভাত সাহা দুর্গাপুর থানায় গত ২৩ সেপ্টেম্বর একটি জিডি করেন( নং- ১১৩৫)। জিডির খবরে সুমান সাহা উওেজিত হয়ে আবারো প্রাণনাশের হুমকি দেয়। হুমকির বিষয়টি জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও গন্যমান্যব্যক্তিদের অবহিত করি ।

এ ঘটনায় পরপর তিনবার সুমন সাহাকে নিয়ে এলাকাবাসী দেন-দরবার করে সুরাহা প্রস্তাব দিলে তাদেরকে উপেক্ষা করে গত ২৭ সেপ্টেম্বর দ্রুত বিচার আদালত নেত্রকোণায় আমিসহ আমার পরিবারের৭ জনের নাম উল্লেখ করে একটি মিথ্যা মামলা দায়ের করে ।

উক্ত মামলাটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। সন্ত্রাসী সুমন সাহা আমাদের পরিবারকে সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ।তার বিরুদ্ধে খুনের মামলাসহ নানাবিধ অপরাধমূলক কমর্কান্ডে জড়িত সুমন সাহা। এ মিথ্যা মামলা দায়ের করায় সবর্মহলের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ভীষণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং সুমন সাহার এহেন কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানান । আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী সিরাজুল ইসলাম, মো.খসরু মিয়া, ব্যবসায়ী রতন সাহা , সমর দাস , প্রানতোষ সাহা, নগেন্দ্র দেবনাথ প্রমুখ ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu