1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ত্রাণ বিতরণ সম্পন্ন

মোঃ রনি মিয়া জগন্নাথপুর প্রতিনিধি ::
  • আপডেটের সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ১৮১ সময় দর্শন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বৃহত্তম সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ারের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (০১লা অক্টোবর) বিকেল ২ টায় আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় মার্কেটস্থ (২য় তলায়) সংগঠনের কার্যালয়ে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’র সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুর রহমান হিমেলের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধাণ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম লাল, উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকমল হোসেন ভূইয়া, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি।

অন্ন্যানোর মধ্যে বক্তব্য রাখেন স্টুডেন্টস কেয়ারের সাবেক সভাপতি মাসুম মিয়া ও জহিরুল ইসলাম মুন্না, আলী হোসেন প্রমূখ। সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাহিত্য সম্পাদক ইমাম হোসেন।

এ সময় বক্তারা সংগঠনের ভূয়সী প্রশংসা করে বলেন, স্টুডেন্ট কেয়ার জগন্নাথপুর ইতিমধ্যে সর্বস্থরের মানুষের মনের কোঠায় জায়গা করে নিয়েছে। একঝাক তরুণের দীপ্ত প্রতিঙায় সংগঠনের কার্যক্রম সুনামের সাথে এগিয়ে চলেছে। সামাজিক নানা কর্মকান্ডের মাধ্যমে সংগঠনের সদস্যরা সর্বমহলে ইতিমধ্যে প্রশংসিত হচ্ছেন।

এই তরুনরাই একদিন কাজের মাধ্যমে এ উপজেলার মানুষকে আলোর পথ দেখাবে এটা আমাদের বিশ্বাস। পরে সংগঠনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জীবন সদস্যবৃন্দের দেয়া অনুদানে প্রায় শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ। পরিশেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বিশেষ মোনাজাত পেশ করেন কারী মোঃ আনোয়ার হোসেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu