চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৭০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩শে সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় উথলী হাইস্কুলের অদূরে এ ঘটনা ঘটে।
গোয়ালন্দঘাট থেকে ছেড়ে আসা খুলনাগামী ডাউন ২৬ নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনে কেটে তার মৃত্যু হয়। তবে এখনো পর্যন্ত নিহতের নাম-ঠিকানা জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জীবননগর থানা পুলিশ ও দর্শনা ফাঁড়ির জিআরপি পুলিশ।