1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শেরপুরে মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা।

মোকাম্মেল হোসেন মুস্তাক শেরপুর জেলা প্রতিনিধি ।
  • আপডেটের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৬ সময় দর্শন

স্কুলে যাওয়ার জন্য মায়ের কাছে ৫টি টাকা চেয়ে না পেয়ে উল্টো বকুনি খাওয়ায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রাজিয়া নামে তেরো বছর বয়সী এক স্কুলছাত্রী মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১ টা সময় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর খানারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

রাজিয়া ওই গ্রামের আব্বাছ আলীর কন্যা এবং পার্শ্ববর্তী মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সূত্র জানায়, মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাজিয়া মঙ্গলবার সকালে নাস্তা সেড়ে স্কুলের প্রস্তুতি নেয়। এরপর স্কুলে খরচ করার জন্য সে তার মায়ের কাছে ৫টি টাকা চায়।

কিন্তু মা ঘরে টাকা নেই বললে কিশোরী মানতে রাজী হয়নি। ফলে এ নিয়ে মা মেয়ে রাজিয়াকে বকুনি দিয়ে পাশের বাড়ি চলে যান। এদিকে টাকার বদলে মায়ের বকুনি পেয়ে অভিমান করে সবার অজান্তে ঘরের ধর্নার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে রাজিয়া।

কিছুক্ষণ পর মা ও তার ভাই ঘরে ঢুকে রাজিয়াকে ঝুলতে দেখে দ্রুত নামিয়ে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তার আগেই রাজিয়া মারা যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

তবে পরিবারের আপত্তি না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বিনা ময়নাতদন্তে দাফনের ব্যবস্থা করা হয়। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। স্থানীয় রাজনগর ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu