1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শেরপুরে ৫ বোতল বিদেশি মদসহ কাঞ্চন মারাক (২৬) নামের এক আদিবাসী যুবক গ্রেফতার

মোকাম্মেল হোসেন মুস্তাক শেরপুর জেলা প্রতিনিধি 
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৯ সময় দর্শন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পাঁচ বোতল বিদেশি মদসহ কাঞ্চন মারাক (২৬) নামের এক আদিবাসী যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গ্রেফতার কাঞ্চন মারাক শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের সেকেন্দ্র দালবতের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে র‌্যাবের একটি অপারেশন দল জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামানের নেতৃত্বে নালিতাবাড়ী উপজেলার বারোমারী গ্রামের বারোমারী বটতলা মিশন সংলগ্ন মেসার্স তালেব ষ্টোরের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়।

এসময় কাঞ্চন মারাককে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে পাঁচ বোতল বিদেশী মদসহ তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাঞ্চন মারাক জেলার বিভিন্নস্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামান জানান, এ ঘটনার ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর তাকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu