পরবর্তী কর্মপন্থা ঠিক করতে ধারাবাহিক বৈঠকের তৃতীয় দিনে দলের অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন বিএনপির হাইকমান্ড।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৃহস্পতিবার বিকেল ৪টায় এ বৈঠক শুরু হয়।
দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক কর্মকৌশল ঠিক করার লক্ষ্যে নেতাদের মতামত জানতে মঙ্গলবার থেকে এ ধারাবাহিক বৈঠক শুরু হয়েছে।