1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শেরপুর জেলা কারাগার পরিদর্শনে গিয়ে ৪ টি টেলিভিশন দিলেন ডিসি

নিজেস্ব প্রতিবেদক।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৬ সময় দর্শন

শেরপুর জেলা কারাগারে কয়েদিদের খাবারের মান, রান্নাঘর পরিদর্শন ও জেলখানার সার্বিক ব্যবস্থাপনার খোঁজ-খবর নিতে গিয়ে কয়েদি ও হাজতিদের বিনোদনের জন্য ৪টি টেলিভিশন প্রদান করেন ডিসি।

এর আগে জেলা কারাগারের ৭টি ওয়ার্ডে ৭টি টেলিভিশন ছিল। এর মধ্যে কয়েকটি নষ্ট হয়ে যাওয়ায় কারাগারের চাহিদার প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪টি টেলিভিশন প্রদান করা হয়। ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে শেরপুর জেলা কারাগার পরিদর্শনকালে টেলিভিশন হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

পরিদর্শনকালে তার সাথে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহম্মেদ, কারাগারের সুপার আবুল কালাম আজাদ, জেলার মো. তরিকুল ইসলামসহ কারারক্ষীরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, জেলা কারাগারের পানির সরবরাহ সমস্যা সমাধানে ১২ হর্স পাওয়ারের একটি মোটরের জায়গায় প্রতিটি ডিপ টিউবওয়েলের সাথে একটি করে এক হর্স পাওয়ার মোটর সংযোজন করে ভবনভিত্তিক পানি সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এতে একটি মোটর নষ্ট হলে পুরো কারাগারে পানি সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়বে না। এছাড়া কারাগারের রান্নাঘরের অবস্থা অত্যন্ত শোচনীয় হওয়ায় সেটি নতুন করে তৈরীর জন্যও উদ্যোগ নেওয়া হচ্ছে। আর কারাগারে থাকাদের জন্য সার্কিট হাউজ থেকে প্রাপ্ত ৪টি টিভি প্রদান করা হয়েছে। মোকাম্মেল হোসেন মুস্তাক শেরপুর জেলা প্রতিনিধি, শেরপুর।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu