1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শেরপুরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার..

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৪ সময় দর্শন

শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা গ্রামে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

১৩ সেপ্টেম্বর সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে সদর উপজেলা চরপক্ষীমারী ইউনিয়নের জংগলদী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মাসুম আলী (৩২) ও মোহাম্মদ আলীর ছেলে মো. জয়নাল (২১)। মঙ্গলবার সকালে তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৪ সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লিডার) আশিক উজ্জামান জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ সিপিসি-১, জামালপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহাসহ সঙ্গীয় র‌্যাব সদস্যরা সদর উপজেলার হরিণধরা এলাকায় অভিযান চালায়। ওইসময় মাদক ব্যবসায়ী মাসুম আলী ও মো. জয়নালকে আটক করে র‌্যাব।

পরে তাদের দেহ তল্লাশী করে ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা হবে।

তিনি আরো জানান, ধৃত মাদক ব্যবসায়ী মাসুম আলী ও জয়নাল প্রাথমিক স্বীকারোক্তিতে জানিয়েছে, তারা বিভিন্ন স্থান থেকে ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদক ক্রয় করে এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিল। ওই ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরসহ গ্রেফতারকৃতদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu