1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাজধানীতে রাস্তা খোঁড়াখুঁড়ি আর তীব্র যানজটে দুর্ভোগের শেষ নেই বাসাবো কদমতলার বাসিন্দাদের

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৭ সময় দর্শন
রাজধানীর পূর্ব বাসাবো কদমতলার বাসিন্দাদের দুর্ভোগের যেনো শেষ নেই।

রাজধানীর পূর্ব বাসাবো কদমতলার বাসিন্দাদের দুর্ভোগের যেনো শেষ নেই।একদিকে জলাবদ্ধতা নিরসনে রাস্তা খোঁড়াখুঁড়ি, অন্যদিকে তীব্র যানজটে নাকাল এ এলাকার মানুষ।

https://www.youtube.com/watch?v=b4ggxe_5zFo

এছাড়া বেশিরভাগ ফুটপাতই দখলদারদের দখলে, সড়কেও নেই কোন বাতি। দীর্ঘদিন ধরে চলমান এমন নানা অব্যবস্থাপনার জন্য সিটি কপোরেশনের উদাসীনতাকে দুষছেন ভুক্তভোগীরা। শামীম আহমেদের রিপোর্ট ।

রাজধানীতে রাস্তায় ছোট বড় গর্ত সাথে যানজট বাড়িয়েছে মানুষের দুর্ভোগ। এমন চিত্র ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ৫ নাম্বার ওয়াড পূর্ব বাসাবো কদমতলা বৈদ্যমন্দির থেকে কালিমন্দির পর্যন্ত সড়কের। অভিযোগ আছে ওয়ার্ডের বেশিরভাগ সড়কে কোন ড্রেনেজ ব্যবস্থা নেই।

সামান্য বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা। এছাড়া রাস্তায় সড়ক বাতি আছে কিন্তু বেশিরভাগই অকেজো। রাতের বেলা চলতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে নানা দূর্ঘটনা।
এছাড়া অবৈধ অটো রিকশা আর সিএনজি দৌরাত্ম্যে দিনরাত যানজট লেগেই থাকে এই সড়কে।

তবে এবার শুধু প্রতিশ্রুতি নয় সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নেয়ার কথা জানান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। এদিকে রাস্তা সংষ্কার এবং দখলমুক্ত রাখতে ডিএসসিসি মেয়রের হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগীরা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu