1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শেরপুর‌ জেলার নালিতাবাড়ী পৌর শহরের প্রধান সড়কটি সংস্কারের অভাবে খানাখন্দে ভরে গেছে।

মোকাম্মেল হোসেন মুস্তাকঃ শেরপুর জেলা প্রতিনিধি।
  • আপডেটের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৭ সময় দর্শন

দীর্ঘ ৬ বছর ধরে পুনঃসংস্কারের অভাবে খানাখন্দে ভরা সড়কটিতে ধূলোবালি আর কাঁদাপানিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারীদের। এমতাবস্থায় শহরের ব্যস্ততম ওই সড়কটি পুনঃসংস্কারের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, দ্বিতীয় শ্রেণির পৌরসভা নালিতাবাড়ী শহরের বাজার ছিটপাড়াস্থ ঢাকা বাস স্ট্যান্ড হতে শহরের উত্তর বাজার শহীদ মিনার মোড় পর্যন্ত এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) এর আওতাধীন রাস্তাটির প্রায় দেড় কিলোমিটার অংশ সংস্কার করা হয় ২০১৫ সালে।

ভারি যানবাহন চলাচল, সবধরণের মালামাল ও পণ্য লোড-আনলোড, যত্রতত্র পার্কিং ও পর্যাপ্ত পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে দ্রুত রাস্তাটির বিটুমিন কার্পেটিং ওঠে যায়। ৪ বছর অন্তর রাস্তা সংস্কারের নিয়ম থাকলেও ইতমধ্যে পেরিয়ে গেছে প্রায় ৬বছর। ফলে রাস্তাটির বিভিন্ন স্থানে কার্পেটিং ওঠে মেগাডম পর্যন্ত ওঠে গেছে।

এতে করে রাস্তাটির বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। শুস্ক মৌসুমে ইট-বালির ধূলো আর বর্ষাকালে এসব গর্তে জমে থাকা কাঁদাপানিতে সয়লাব হয়ে যায় অতিগুরুত্বপূর্ণ এ রাস্তাটি। এতে করে যেমন পথচারীদের দুর্ভোগ বেড়েছে তেমনি খানাখন্দে ভরা রাস্তাটিতে চলতে গিয়ে ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।

এমনিতেই প্রয়োজনের তুলনায় রাস্তাটি অপ্রশস্ত হওয়ায় সেখানে যানজট প্রায় নিত্যনৈমিত্তিক ঘটনা। খানাখন্দে ভরা রাস্তাটি যেন মরার উপর খাঁড়ার ঘাঁ হয়ে দাড়িয়েছে শহরবাসীর কাছে। এদিকে গত বছর ঢাকা বাসস্টেশন ও নকলা সিএনজি স্টেশনের কাছ থেকে পুরাতন মুরগীহাটি (যোগানিয়া ইউপি মোড়) এলাকায় পৃথক স্থানে বেশকিছু রাস্তা আরসিসি ঢালাই করে তৈরি করা হলেও এখনও প্রায় পৌণে এক কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী।

এমতাবস্থায় রাস্তাটি দ্রুত পুননির্মাণের দাবী ভুক্তভোগীদের। ভুক্তভোগীরা জানান, প্রতিদিন শহরের এ প্রধান সড়কটি দিয়ে শতশত পণ্যবাহী ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান, যাত্রীবাহী বাস ছাড়াও রিকশা, অটোরিকশা, অটোবাইক, মোটরসাইকেল সহ কয়েক হাজার যাবাহন চলাচল করে।

এছাড়াও রয়েছে দৈনিক হাজার হাজার মানুষের পদচারণা। সবমিলিয়ে শহরের এই অতি গুরুত্বপূর্ণ রাস্তাটি মেরামত অতিবজরুরী। নালিতাবাড়ী দক্ষিণ বাজারের ব্যবসায়ী ফজলুর রহমান জানান, রাস্তাটি এখন চলাচলের অযোগ্য। শহরের অতি ব্যস্ততম এ সড়কটি পুনঃসংস্কার না হওয়ায় বর্তমানে দুর্ভোগের শেষ নেই।

প্রতিদিন রিকশা, ভ্যান ও মোটরসাইকেলসহ ছোট ছোট যান চলাচলে দুর্ঘটনা ঘটছে। ট্রাক, বাস ও কাভার্ড ভ্যানসহ ভারী যানবাহন চলাচল করা এ রাস্তাটিতে খানাখন্দের জন্য বেড়েছে যানজট। এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, শহরের দক্ষিণ বাজার থেকে উত্তর বাজার পর্যন্ত ৬৭৭ মিটার রাস্তা পুনঃনির্মাণ প্রয়োজন।

ইতিমধ্যেই আমরা দক্ষিণ বাজার ঢাকা বাস স্টেশন এলাকা থেকে নকলা সিএনজি স্টেশন এলাকা এবং দক্ষিণ বাজার সোনালী ব্যাংক মোড় থেকে মধ্যবাজার পর্যন্ত পৃথকভাবে ২৮৫ মিটার ও ৩৫০ মিটার রাস্তা আরসিসি ঢালাই নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠিয়েছি যা অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu