1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় পৌর কাউন্সিলর লাঞ্ছিত পৌরসভার বাজার পরিদর্শক সাময়িক বরখাস্ত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৮ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার বাজার পরিদর্শকের হাতে পৌর কাউন্সিলর লাঞ্ছিত হওয়ার ঘটনায় পরিদর্শক নিহার রঞ্জন শীলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার বেলা ১১ টায় পৌরসভা কার্যালয়ে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর কৃষ্ণ পাল উপস্থিত হলে হঠাৎ তাকে উদ্দেশ্য করে নিহার গালাগাল করে এবং এক পর্যায়ে তার উপরে হামলা করে । কাউন্সিলরকে লাঞ্ছিত করতে দেখে উপস্থিত লোকজন এসে তাকে উদ্ধার করে।

এঘটনায় পৌর মেয়র আহসানুল হক তুহিনের নেতৃত্বে পৌরসভার কর্মকর্তা, কর্মচারি ও কাউন্সিলরদের নিয়ে এক জরুরি সভার আয়োজন করে।

এ ব্যাপারে কাউন্সিলর সমীর কৃষ্ণ পাল জানান, তিনি ১১টার দিকে পৌর সভায় প্রবেশ করলে অযাচিতভাবে নিহার তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে।

তিনি এর কারন জিজ্ঞেস করলে নিহার তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পৌর সভার কর্মচারি এ্যাসোসিয়েশন এর সভাপতি ও পৌর হিসাব রক্ষক কর্মকর্তা সবুজ পাল বলেন,‘ দীর্ঘদিন ধরে নিহার রঞ্জনের অনৈতিক আচার-আচরণে পৌরসভার অধিকাংশ কর্মকর্তা-কর্মচারিরা অসন্তুষ্ট।

তাই উক্ত বিষয়টি অনেক পূর্বেই আমি নিজে মেয়র মহোদয়কে মৌখিক ভাবে অবহিত করেছি।’ সভাশেষে পৌর মেয়র আহসানুল হক তুহিন উপস্থিত সাংবাদিকদের বলেন, কাউন্সিলরকে লাঞ্ছিত করার ঘটনা অনাকাঙ্খিত ও অত্যন্ত দুঃখজনক। এ কারনে পৌর সভার বাজার পরিদর্শক নিহার রঞ্জন শীলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu