1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপা থেকে তলা ফাটা নিয়েই দোতলা লঞ্চের ঢাকায় যাত্রা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৮ সময় দর্শন

গলাচিপায় যাত্রীবাহী দোতলা লঞ্চ এম ভি আসা যাওয়া-২ এর তলা ফেটে গেছে বিআইডব্লিউটিএ এর ড্রেজারের সাথে ধাক্কায় । এতে লঞ্চে থাকা ব্যবসায়ীদের প্রায় ৫লাখ টাকার মালামালের ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছে ঘাট সূত্র। আজ মঙ্গলবার সকালে রামনাবাদ নদীর গলাচিপা লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

দুপুর আড়াইটার দিকে তলা ফাটা নিয়েই এম ভি আসা যাওয়া-২ লঞ্চটি গলাচিপা লঞ্চঘাট থেকে ৩শতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।এদিকে যাত্রীবাহী লঞ্চটির সাথে ধাক্কা লেগে বিআইডব্লিউটিএ’র ড্রেজারের হাইড্রলিকে সিষ্টেমে কাজ করছেনা বলে জানিয়েছে ড্রেজার কর্তৃপক্ষ। যাত্রীদের সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় যাত্রীবাহী লঞ্চ এম ভি আসা যাওয়া-২ ৫শতাধিক যাত্রী নিয়ে ঢাকার সদর ঘাট লঞ্চঘাট থেকে গলাচিপার উদ্দেশ্যে ছেড়ে আসে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে গলাচিপা লঞ্চঘাট পৌছলে ঘাটে ভিড়ানোর সময় আগে থেকে অবস্থান করা বিআইডব্লিউটিএ এর ড্রেজারের সাথে ধাক্কা খায় লঞ্চটি। এতে লঞ্চের তলা ফেটে গিয়ে পানি ঢুকে ব্যবসায়ীদের ৫লাখ টাকা মালামালের ক্ষতি হয়। কিটনাশক ব্যবসায়ী সরোয়ার গাজী জানান, তলা ফেটে লঞ্চে পানি ঢোকার ফলে তার ২লক্ষাধিক টাকার ঔষধ নষ্ট হয়েছে।

কাপড় ব্যবসায়ী স্বপন সাহা জানায়, তার ৩০হাজার টাকায় এক রং এর কাপড় পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। আসা যাওয়া লঞ্চের মাষ্টার আ. রহিম জানায়, ঘাটে ভেড়ার সময় লঞ্চটি নিয়ন্ত্রনের চেষ্টা করেছিলাম।

কিন্তু বাতাসের প্রচন্ড চাপ থাকায় নিয়ন্ত্রন করতে পারিনি। বিআইডব্লিউটিএ’র ড্রেজারের উপ-সহকারী প্রকৌশলী আ. লতিফ জানায় ড্রেজারটি আগ থেকেই ওাখানে অবস্থান করছিল। এম ভি আসা যাওয়া-২ লঞ্চটি ড্রেজারকে ধাক্কা দেয়ার ফলে হাইড্রোলিক সিস্টেমে কাজ করছেনা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu