1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বঙ্গোপসাগরে মৎস্য ট্রলার ডুবি, ১২ জন উদ্ধার

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৩ সময় দর্শন

উত্তাল সাগরের ঢেউয়ের তোড়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার একটি মৎস্য ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ১১টায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মৎস্যট্রলার থাকা ১২ মাঝিমাল্লাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ওই মৎস্য ট্রলারের মালিক উপজেলার বাহেরচর গ্রামের বাসিন্দা বাবর তালুকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারে যায় নিজ মালিকানাধীন এফবি ‘মা’ নামক মৎস্যট্রলার। কিন্তু সোমবার সকালে বৈরী আবহাওয়ার কারণে মৎস্য বন্দর মহিপুরে রওনা হয়।

পথিমধ্যে ৪০-৪৫ মিনিটের দূরত্বে ১২ মাঝি নিয়ে মৎস্য ট্রলারটি ডুবে যায়। পরে অন্য একটি মৎস্য ট্রলারের সাহায্যে সকল জেলেদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।’ তবে ডুবে যাওয়া মৎস্যট্রলারটি সোমবার বিকেল ৪টা পর্যন্ত উদ্ধার করা যায়নি বলে জানান এ ট্রলার মালিক।

রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) সালাম মোল্লা বলেন, ‘শুনেছি একটি ট্রলার ডুবির কথা। কোন জায়গার এটা নিশ্চিত না। খোঁজ নিচ্ছি।’পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেতে সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উড়িষ্যা উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এ জন্য পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, লঘুচাপ ও আমবস্যার প্রভাবে উপকূলের সাগর ও নদ-নদী উত্তাল রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu