1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় ফেরির গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৮ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় অমাবস্যার প্রভাবে সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম গলাচিপা নদীর ফেরির গ্যাংওয়ে গত দুই দিন ধরে তিন ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা। এতে অসুস্থ রোগী, যাত্রী ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছে।

এদিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যানিয়ন্ত্রণ বেরিবাঁধের বাইরের ও চরাঞ্চলের ২৫ থেকে ৩০টি গ্রাম ২/৩ ফুট পানির নিচে তলিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

সরেজমিনে দেখা যায়, গলাচিপা উপজেলার একমাত্র যোগাযোগ মাধ্যম গলাচিপা নদীর ফেরির গ্যাংওয়ে অমাবস্যার জোয়ারের পানিতে তলিয়ে বিচ্ছিন্ন হয়ে আছে সকল প্রকারের যোগাযোগ ব্যবস্থা। এতে করে নদীর দু’ পাড়ে ২৫/৩০টি পণ্যবাহী যানবাহন আটকে আছে। যখন নদীতে ভাটা হয় তখন ১/২ ঘন্টা সময়ের মধ্যে তাড়াহুড়ো করে বিভিন্ন যানবাহন ফেরি পারাপার হয়।

এদিকে পৌর শহরের আড়তপট্টির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ১৩০ ব্যারাক, ৪০ ব্যারাক, ১০০ ব্যারাক, পেয়ারা বাগান, কলাবাগান জোয়ারের পানিতে তলিয়ে গেছে। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স ড্রাইভার মো. ইসহাক গাজী বলেন, গত দুই দিন ধরে গলাচিপা নদীর ফেরির গ্যাংওয়ে জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় রোগীদেরকে নিয়ে পড়তে হচ্ছে চরম বিপাকে।

ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় ভাটার জন্য। ভাটা আসলে তাড়াহুড়ো করে নদী পার হয়ে রোগী নিয়ে যেতে হয় গন্তব্যে। আবার ফিরে আসার পথে একই সমস্যায় পড়তে হয়। গলাচিপা পৌরসভার নতুন বাজারের ব্যবসায়ী বাদশা মিয়া বলেন, ফেরি পানিতে তলিয়ে যাওয়ায় সময়মত মালামাল দোকানে উঠাতে না পারায় ব্যবসার অনেক ক্ষতি হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu