1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিতর্কিত ব্যাক্তিকে জেলা আ’লীগ কমিটিতে কো-আপ, প্রতিবাদে মানববন্ধন

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • আপডেটের সময় : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৭ সময় দর্শন

সদস্য ঘোষিত লালমনিরহাট জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটিতে বিতর্কিত হুন্ডি ব্যবসায়ীকে কো-আপ ঘোষনা করার প্রতিবাদে মানববন্ধন করেছেন আ’লীগের বঞ্চিত নেতাকর্মীরা। রোববার(৫ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট শহরের পৌরসভা এলাকার উত্তরন সুপার মার্কেটের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন নেতাকর্মীরা।

মানববন্ধনে অংশ নেয়া নেতাকর্মীরা জানান, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রীর নির্দেশে সম্পাদকের স্বাক্ষরীত লালমনিরহাট জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটি ঘোষনা করা হয়। সেই তালিকার বাহিরে শনিবার(৪ সেপ্টেম্বর) নতুন কমিটির পরিচিতি সভায় টাকার জোরে কো-আপ পদে সংযুক্ত করা হয় বিতর্কিত হুন্ডি ব্যবসায়ী সাখওয়াত হোসেন সুমন খানকে।

যা নিয়ে দীর্ঘ দিন ধরে জেলা আওয়ামীলীগের দ্বন্দ্ব প্রকাশ্য রুপ লাভ করে। সংঘর্ষ এড়াতে তিন স্তরের কঠোর নিরাপত্তায় শনিবার দলীয় কার্যালয়ে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় শহরের অধিকাংশ সড়ক ও মার্কেট পুলিশি পাহাড়ায় বন্ধ রাখা হয়।

জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটিতে কো-আপ পদে বিতর্কিত সাখওয়াত হোসেন সুমন খানকে রাখায় ক্ষিপ্ত হয়ে উঠে তৃনমুল আওয়ামীলীগ। কো-আপ পদে বিতর্কিতকে রাখার প্রতিবাদে এবং দ্রুত সংশোধনের দাবিতে রোববার দুপুরে মানববন্ধন করেন পদবঞ্চিত আওয়ামীলীগ পরিবার।

মানববন্ধনে বক্তব্য রাখেন, লালমনিরহাট পৌর আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক রমজান আলী, সদর উপজেলা যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম, সদর উপজেলা শ্রমিকলীগের সম্পাদক দুলু, পৌর যুবলীগ সভাপতি আলমগীর হোসেন ও জেলা যুবলীগের উপ প্রচার সম্পাদক তপন প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu