1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঘটনার পরে নয়, ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৭ সময় দর্শন
হাইকোর্ট

কার্যালয়ে বা ঘটনার পরে নয়, ঘটনাস্থলে আদালত পরিচালনার মাধ্যমে যেন সাজা দেওয়া হয় এসব বিষয়ে সতর্ক থাকতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আরও সাবধান হওয়া উচিত বলে জানিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদেশে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট আইনের বিষয়ে যথাযথ প্রশিক্ষণ নিশ্চিতের পাশাপাশি আইন প্রয়োগের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আরও সতর্ক হওয়া দরকার বলে জানায় দুই বিচারকের বেঞ্চ।

এর আগে গত ৪ আগস্ট একটি জাতীয় দৈনিকে ‘বাল্যবিবাহ নিরোধ আইনে দুই শিশুকে দণ্ড’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। এতে নেত্রকোনার আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ নিরোধ আইনে দুই শিশুকে এক মাসের সাজা দিয়েছেন বলে উল্লেখ করা হয়।

পরে আদালত নিঃশর্ত ক্ষমা চেয়ে করা নেত্রকোনার আটপাড়ার সহকারী কমিশনার (ভূমি) বা এসি (ল্যান্ড) সুলতানা রাজিয়ার আবেদনটি নিষ্পত্তির আদেশ দেয়। হাইকোর্টের আদেশে দুই শিশুকে মুক্তি দেয়া হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu