1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চরাঞ্চলের নদীতে ঝুঁকি নিয়ে চলছে নৌযান

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৫ সময় দর্শন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরাঞ্চল গুলোতে ঝুঁকি নিয়ে চলছে ছোট ছোট নৌযান। অসাধু ব্যবসায়ীরা ক্ষমতার অপব্যবহার করে এক ইঞ্জিল চালিত ছোট ছোট ট্রলার নদী পথে ব্যবহার করে আসছে।

নেই বিকল্প কোন ব্যবস্থা, তাই রাঙ্গাবালিসহ বিচ্ছিন্ন চরঞ্চলের লক্ষাধিক মানুষকে ঝুঁকিপূর্ণ নৌযানের উপর নির্ভর করে চলাচল করতে হয়। ঝুঁকি থাকা সত্যেও বাধ্য হয়েই এসকল অনিরাপদ ট্রলার বা নৌযানের যাত্রী হয়ে প্রত্যেকদিন পারাপার হচ্ছে চরাঞ্চলের হাজার হাজার সাধারণ মানুষ। এ কারণে নৌ-দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল।

কিন্তু এসব অবৈধ নৌযান বন্ধ করতে স্থানীয় প্রশাসন কর্তৃক কোন পদক্ষেপ নেয়া হয়নি।জানাগেছে, সাগর উপকূলীয় অঞ্চলে জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত দুর্যোগ মৌসুম। আর এই দুর্যোগ মৌসুমে উপকূলবাসীর জন্য বন্যা কিংবা জলোচ্ছ্বাস একটি চলমান প্রাকৃতিক সমস্যা। চলতি দুর্যোগ মৌসুমে সকল প্রকার অনিরাপদ নৌযান বন্ধ থাকার কথা। কিন্তু পটুয়াখালীর বিচ্ছিন্ন চরাঞ্চলে বিভিন্ন নৌ-রুটে মানা হচ্ছে না সে সকল নিয়ম।

বঙ্গোপসাগর সংলগ্ন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা, বুড়াগৌরাঙ্গ ও তেতুলিয়াসহ উত্তাল নদী গুলোতে চলছে ফিটনেস ও অনুমোদন বিহীন ছোট ছোট ট্রলার ও ইঞ্জিন চালিত নৌকা। ঝুঁকিপূর্ণ এসব ইঞ্জিল চালিত নৌকায় নিজেদের কাজের তাগিদে ঝুঁকি নিয়ে পারপার হয় হাজার হাজার সাধারণ মানুষ।

এতে করে যে কোন সময় বড় ধরনের নৌ-দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।চরঞ্চলের বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে, রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ থেকে গলাচিপা, কোড়ালিয়া থেকে চালিতাবুনিয়া, চরমোন্তাজ থেকে উলানিয়া ও গহীনখালীসহ বিভিন্ন নৌ-রুটে ফিটনেস বিহীন ঝুঁকিপূর্ণ নৌযান চলাচল করছে। বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর সাথে সড়ক পথে জেলা শহরের কোন প্রকার সংযোগ নেই।

এছাড়াও এখানকার ৬ ইউনিয়নের মধ্যে ২ ইউনিয়ন তথা চরমোন্তাজ ও চালিতাবুনিয়া উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন। এসব বিচ্ছিন্ন দ্বীপের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। দুর্ঘটনায় প্রাণহানির আগেই উপকূলীয় এলাকায় এসব অবৈধ নৌযানের পরিবর্তে নিরাপদ নৌ-যান সার্ভিস চালু করার দাবি সাধারণ মানুষের।রাঙ্গাবালির সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, ট্রলার মালিকরা অধিক লাভের আশায় যাত্রীর সাথে মাল বোঝাই করে নেয়। তাতে আমাদের মতো সাধারণ যাত্রীদের কষ্টের সীমা থাকেনা।

যার কারণে প্রতিনিয়ত আমাদের প্রাণ হাতের মুঠোয় নিয়ে নদী পারাপার হতে হয়।রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান জানান, ইতোমধ্যে বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। দুর্যোগ মৌসুমে এভাবে ঝুঁকিপূর্ণ ট্রলারে যাত্রী চলাচল করলে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পরে। আমরা এব্যাপারে অচিরেই পদক্ষেপ নেবো।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu