1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তেলবাহী ট্রেনের ৫টি বগি  লাইচ্যুত জীবন নগর  উথলীতে

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ
  • আপডেটের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ১৪৭ সময় দর্শন
 জীবননগর উপজেলার উথলীতে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। রবিবার দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের সময় উথলী রেলস্টেশনের লুপ লাইন থেকে মেইন লাইনে প্রবেশের সময় ট্রেনটির ৫টি বগি লাইনচ্যুত হয়। তেলবাহী ট্রেনটি খুলনা থেকে ছেড়ে এসে নাটোর যাচ্ছিলো।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা নাটোরগামী তেলভর্তি কেএন-১৭ ট্রেনটি রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উথলী রেলস্টেশনের লুপলাইনে প্রবেশ করে দাঁড়িয়েছিলো। ঢাকাগামী আপ ৭২৫ সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি মেইন লাইন দিয়ে দর্শনার দিকে চলে যাওয়ার কিছুক্ষণ পর তেলবাহী ট্রেনটি সিগন্যাল ক্লিয়ার পেয়ে পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করে। এ সময় লুপলাইন থেকে মেইন লাইনে প্রবেশের সময় তেলবাহী ট্রেনটির ৫টি বগি লাইনচ্যুত হয়।
এ ঘটনায় খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে ভোগান্তিতে পড়েছে অসংখ্য যাত্রী। সোমবার (৩০শে আগস্ট) সকাল ৭টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে  উদ্ধার কাজ শুরু করেছে। তবে উদ্ধার কাজ শেষ হতে দীর্ঘ সময় লাগতে পারে।  উথলী রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আলী আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu