1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১৬৫ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে ২০২১-২২ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত করা হয়েছে।

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’-এই শ্লোগানকে সামনে রেখে গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ গতকাল ২৮ আগস্ট শনিবার থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিনে বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত করা হয়।

রবিবার (২৯ আগস্ট) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ এর পুকুরে, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির ও সরকারী খাস পুকুরগুলোতে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।

এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শওকত আনোয়ার ইসলাম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মাজিয়া নিতু ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো, পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাত উল্লাহ, গলাচিপা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুল নবী, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড, সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিল্টনসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় ৪ শত ২৭ কেজি রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu