1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নেত্রকোণায় জাতীয় কবি’র ৪৫তম প্রয়াণ দিবস উপলক্ষে সাহিত্য পত্রিকা ‘বোধ’এর ভার্চুয়াল আলোচনা সভা

ইকবাল হাসান নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ১৮৮ সময় দর্শন
 ১২-ই ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম প্রয়াণ দিবস, এ উপলক্ষে রাত ১০টায় নেত্রকোণার ঐতিহ্যবাহী সাহিত্য পত্রিকা বোধ-এর আয়োজনে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কবি, প্রাবন্ধিক ও মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু’র সভাপতিত্বে সাহিত্য পত্রিকা বোধ-এর এডমিন কবি মোঃ রাসেল হাসানের  সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমী ও একুশে পদক প্রাপ্ত কথাসাহিত্যিক খালেকদাদ চৌধুরী’র পৌত্র, সাহিত্য পত্রিকা বোধ-এর সম্পাদক, ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কবি খন্দকার অলিউল্লাহ,
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গল্পাকার ও জাতীয় দৈনিক আজকের পত্রিকার আটপাড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক ফয়সাল চৌধুরী,কবি মোঃ সোহাগ মিয়া, কবি তানভীয়া আজিম, কবি আফরোজা সুলতানা রোজ, কবি সাবরিনা শারমিন নিলু প্রমুখ,উপস্থিত সবাই জাতীয় কবি,প্রেমের ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম’কে বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁর কবিতা আবৃত্তি করেন ও কবিকে নিয়ে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে অনুষ্ঠানের সঞ্চালক কবি মোঃ রাসেল হাসানের সঙ্গে মুঠোফোনে যুক্ত হন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কবি, কবিদের কবি, বর্তমান বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি নির্মলেন্দু গুণ।
ভার্চুয়াল এই আলোচনায় উপস্থিত সকল কবি সাহিত্যিকরা কবি কাজী নজরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu