1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় ৬ শতাধিক শিক্ষক গ্রেড জটিলতায়

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ১৬১ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল-১৩ তম গ্রেড্রের নির্ধারিত বেতন পাচ্ছেন না ৬৪৬ জন শিক্ষক।

সরকারি কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার জন্য নির্ধারিত সফটওয়্যার ‘আইবাস প্লাস প্লাস’ সিস্টেমে ১৩ তম গ্রেডে বেতন নির্ধারন সংক্রান্ত বিষয়টি সংযোজন করা হয়েছে। তবুও উপজেলায় ৬৪৬ জন শিক্ষক এই গ্রেড থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানা গেছে। ফলে ওই শিক্ষকরা হতাশায় দিন পার করছেন।

সককারী শিক্ষকদের দাবী সমস্যা সমাধানে সরকার দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সহকারী শিক্ষক জানান উপজেলা হিসাবরক্ষন অফিসের অবহেলার কারণে ১৩ তম গ্রেড ঘোষণার দেড় বছর পার হলেও এখনও ওই গ্রেডে বেতন পাচ্ছেন না তারা।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রিন্টু কুমার বলেন, আমাদের উপজেলায় সহকারী শিক্ষকেরা এখনও ১৩ তম গ্রেডের আওতায় আসতে পারে নি।

এখনও অনেক কাজ বাকি রয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর মো. রেজাউল ইসলাম বলেন, গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে সহকারী শিক্ষকদের কাগজ প্রস্তুত করে উপজেলা হিসাবরক্ষন অফিসে জমা দিয়েছি।

সব ফাইল এখন তাদের হাতে। হিসাবরক্ষন কর্মকর্তারা কাজ করছেন। সব কাজ চলমান রয়েছে। অতি শীঘ্রই বিষয়টির সমাধান হবে। উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা আহসান কবির বলেন, আমাদের জনবল সংকট রয়েছে। এক একটি ফরম নিয়ে কাজ করতে অনেক সময় লেগে যায়। কাজ চলমান আছে আশা করি শীঘ্রই হয়ে যাবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu