1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নেত্রকোণা বারহাট্টা থানার উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান হাবিব সড়ক দুর্ঘটনায় নিহত

ইকবাল হাসান নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২১৩ সময় দর্শন

নেত্রকোণা জেলার  বারহাট্টা থানার উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান হাবিব (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বারহাট্টা থানা সূত্রে জানা যায়, হাবিব বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে মোটরসাইকেলযোগে থানায় যাচ্ছিলেন। পথে নেত্রকোনা-বারহাট্টা সড়কের সতরশ্রী এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বারহাট্টা থানার পরিদর্শক (তদন্ত) মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনাস্থলের কাছে একটি ভ্যান গাড়ি উল্টে পড়ে আছে। এই গাড়ির সঙ্গে হাবিবের মোটরসাইকেলের ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu