1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় প্রতিপক্ষের হামলায় আহত ২

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ১৪৬ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় জমি-জমার জেরে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন রেজাউল বাদশা (৪৫) ও তার ফুপু নুর নাহার বেগম (৫০)। আহতদেরকে স্থানীয়রা গলাচিপা উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (২১ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চত্রা গ্রামের বাংলা বাজার নামক স্থানে। আহত রেজাউল বাদশা জানান, জমিজমাকে কেন্দ্র করে আমাদেরকে মো. রুবেল বাদশাসহ আরো ১০/১২ জন লোক একত্রিত হয়ে হামলা করে এবং আমাদের জমি জোর পূর্বক দখল করার পায়তারা করছে।

এ বিষয়ে আহত নুর নাহার বেগম বলেন, আমি বৃদ্ধ মানুষ, হাঁটতে পারি না। আমাকেও প্রতিপক্ষরা ছাড় দেয় নি। তারা আমাকেও মেরেছে। এখন আমরা হাসপাতালে পড়ে আছি। এ বিষয়ে রুবেল বাদশার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদেরকেও মারধর করা হয়েছে। আমরাও হাসপাতালে ভর্তি আছি।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জোয়ায়রিয়া লিনজা বলেন, আহত রোগীরা আমার চিকিৎসাধীনে হাসপাতালের তৃতীয় তলায় ১৮ ও ১৯ নম্বর বেডে ভর্তি আছে।

এ বিষয়ে ডাকুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাকিব মোল্লা বলেন, উভয়েই তারা আত্মীয় স্বজন। দু’পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu